হোম > রাজনীতি

ইবতেদায়ী শিক্ষকদের দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সমর্থন

স্টাফ রিপোর্টার

নন-এমপিও ইবতেদায়ী মাদরাসা শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবির আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি জানিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্য জোট। বৃহস্পতিবার সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নন-এমপিও ইবতেদায়ী মাদরাসার শিক্ষক ও কর্মচারীরা দীর্ঘদিনের অবহেলা ও বঞ্চনার প্রতিবাদে রাজপথে নেমেছেন। তাদের দাবি— দ্রুত এমপিওভুক্তির আওতায় আনা, ন্যায্য বেতন-ভাতা নিশ্চিত করা, চাকরির নিরাপত্তা প্রদান এবং মানবিক জীবনযাপনের সুযোগ সৃষ্টি করা।

ঐক্য জোট মনে করে, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন তখনই সম্ভব যখন প্রাথমিক পর্যায়ের প্রতিটি শিক্ষককে রাষ্ট্রীয় স্বীকৃতি ও আর্থিক সুরক্ষা দেওয়া হবে। অথচ নন-এমপিও এবতেদায়ী মাদরাসার শিক্ষকরা বছরের পর বছর অমানবিক কষ্টে জীবনযাপন করছেন— যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞপ্তিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, “শিক্ষকদের যৌক্তিক দাবি উপেক্ষা করে তাঁদের আন্দোলনকে অবহেলার চোখে দেখা হচ্ছে। এটি শুধু শিক্ষকদের প্রতি নয়, গোটা শিক্ষা ব্যবস্থার প্রতি এক ধরনের অবমাননা।”

এই প্রেক্ষাপটে শিক্ষক-কর্মচারী ঐক্য জোট ঘোষণা করেছে যে তারা নন-এমপিও ইবতেদায়ী মাদরাসা শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের সঙ্গে সম্পূর্ণভাবে একাত্ম ও সংহতি প্রকাশ করছে। প্রয়োজনে তারা মাঠে ও রাজপথে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবে।

সংগঠনটি সরকারের প্রতি চার দফা দাবি জানিয়েছে-অবিলম্বে নন-এমপিও ইবতেদায়ী মাদরাসাগুলোকে এমপিওভুক্ত করা; বকেয়া ভাতা ও সম্মানী প্রদানের ব্যবস্থা করা; শিক্ষকদের চাকরির নিরাপত্তা ও পদোন্নতির নীতিমালা প্রণয়ন করা; জাতীয় শিক্ষানীতিতে ইবতেদায়ী মাদরাসা শিক্ষার মর্যাদা নিশ্চিত করা;

সেলিম ভূঁইয়া বলেন, আমরা বিশ্বাস করি, শিক্ষকদের মুখে হাসি ফিরলে শিক্ষার মানও উন্নত হবে। তাই সরকারের প্রতি আহ্বান— দ্রুত ইতিবাচক পদক্ষেপ নিয়ে এই অচলাবস্থা দূর করুন।#

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা