হোম > রাজনীতি

দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় এমপিদের বৈঠক

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনে বিরোধীদলীয় সংসদ সদস্যদের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অধিবেশন শুরু হওয়ার আগে বিকাল তিনটায় সংসদ ভবনে বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

এতে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, হুইপ মাওলানা রফিকুল ইসলাম খানসহ বিরোধীদলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভার বিষয় নিয়ে বিরোধী দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে উপস্থিত একাধিক সংসদ সদস্য সূত্রে জানা গেছে, সম্প্রতি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ককটেল বিস্ফোরণসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে বিভিন্ন তৎপরতা নিয়ে আলোচনা হয়। এ ক্ষেত্রে সরকার ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার কথাও উঠে আসে।

বর্তমান পরিস্থিতিসহ সরকারের বিভিন্ন ব্যর্থতা এবং বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে সংসদ অধিবেশনে বিরোধীদলীয় সদস্যদের যথাযথ ভূমিকা রাখার বিষয়েও গুরুত্বারোপ ও নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া পতিত ফ্যাসিবাদের বিরুদ্ধে ১১ দলীয় ঐক্য রাজনৈতিক অঙ্গনে যাতে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারে, সে বিষয়গুলো নিয়েও আলোচনা করেন বিরোধীদলীয় নেতারা।

শরিয়াহর অনুপস্থিতিতে দেশে কাঙ্ক্ষিত মুক্তি ও সমৃদ্ধি আসছে না: চরমোনাই পীর

সরকারের দুর্বলতায় আবারো বর্বরতার বলি হচ্ছে সাধারণ মানুষ: নাহিদ

ককটেল বিস্ফোরণ ও অগ্নিসন্ত্রাস দমনে সরকারের ব্যর্থতা উদ্বেগজনক: গোলাম পরওয়ার

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

নারায়ণগঞ্জে মাদরাসায় অগ্নিকাণ্ডে শিক্ষার্থীদের অসুস্থতার ঘটনায় জামায়াতের উদ্বেগ

শহীদ নূর হোসেনের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না: গোলাম পরওয়ার

ঢাবি ছাত্রশক্তি সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলা

আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ ভিসি ও প্রক্টর পদে থাকার নৈতিক অধিকার রাখে না: সাদিক কায়েম

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী