হোম > রাজনীতি

সাইবার যুদ্ধে হেরে গেলে পরাজিত হতে হবে: মির্জা ফখরুল

আতিকুর রহমান নগরী

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আমার দেশ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে, সাইবার যুদ্ধে হেরে গেলে পরাজিত হতে হবে। ধর্মের নামে বিভাজন সৃষ্টি করছে একটি মহল।

রোববার বেলা সোয়া ১১টার দিকে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে ‘দুঃশাসন ও ফ্যাসিস্ট আচরণের মাধ্যমে’ আওয়ামী লীগ দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তাই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে এসব প্রতিষ্ঠান নতুন করে পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে।

তিনি বলেন, দেশকে সুচিন্তিত পরিকল্পনার মাধ্যমে এগিয়ে নিতে হলে সুশাসন প্রতিষ্ঠা অপরিহার্য। অথচ গত দেড় দশকে আওয়ামী লীগ শুধু গণতন্ত্রই নয়, রাষ্ট্রযন্ত্রের স্বাধীনতাকেও পদদলিত করেছে। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে সব প্রতিষ্ঠান পুনর্গঠন করে একটি সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস