হোম > রাজনীতি

দ্বন্দ্ব নয়, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সম্ভাবনা কাজে লাগাতে হবে: মামুনুল হক

আমার দেশ অনলাইন

ইসলামপন্থিদের মধ্যে পারস্পরিক কলহ ও দ্বন্দ্ব পরিহার করে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশের বিপুল সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে (আইআইইউএম) অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়টিতে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে (মিটআপ) প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

মামুনুল হক বলেন, ইসলামপন্থিদের মধ্যে কলহ, দ্বন্দ্ব, বিবাদ ও আত্মঘাতী প্রবণতা নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। এ সংকটের সমাধান কেবল সহজ কিছু কথা বলা, তাৎক্ষণিক জবাব দেওয়া কিংবা কারও ওপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে সম্ভব নয়। এজন্য সংকটের গভীরে প্রবেশ করে এর মূল কারণগুলো উপলব্ধি করা এবং কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

তিনি বলেন, বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে মতপার্থক্য ও বিরোধ রয়েছে। মতপার্থক্যের ক্ষেত্রে ‘মতভিন্নতার সঙ্গে ঐক্য’—এই বহুল প্রচলিত নীতির চর্চার পাশাপাশি গুরুতর বিরোধের জায়গাগুলো চিহ্নিত করে তা নিরসনের উদ্যোগ নেওয়া জরুরি। ইসলামপন্থিদের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে হলে বিভেদ ভুলে সবাইকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

দেশের সার্বিক প্রেক্ষাপট তুলে ধরে খেলাফত মজলিসের আমির বলেন, বাংলাদেশের মানুষের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা এবং ইসলামি চেতনার যে জাগরণ সৃষ্টি হয়েছে, তার পেছনে রয়েছে দীর্ঘ প্রায় অর্ধশতাব্দীর ত্যাগ ও প্রচেষ্টা। এই সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে ইসলামপন্থীদের পারস্পরিক বিরোধ নিয়ে গভীরভাবে চিন্তা করতে হবে এবং ঐক্যবদ্ধ থাকার পথ তৈরি করতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মোহাম্মদুল্লাহ এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ফয়সালসহ মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীবৃন্দ।

টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিবির সভাপতি

পার্বত্য অঞ্চল অশান্ত করার ষড়যন্ত্র চলছে: জমিয়ত

আ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ চালাচ্ছে সরকার: নাহিদ

বাড়াবাড়ি করলে পুরো নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব: জামায়াত আমির

জামায়াত জোটে কতদিন থাকবে বাংলাদেশ খেলাফত মজলিস, জানালেন আতাউল্লাহ আমীন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু হবে কি না, শঙ্কা রয়েছে: আবদুল হালিম

হেফাজতের নেতৃত্বে ৭ দলের ঐক্য সম্ভব নয়: মনির হোসাইন কাসেমী

পল্টন ট্র্যাজেডির দুই দশক পূর্তিতে জামায়াতের কর্মসূচি ঘোষণা

এনসিপির সুপার সিক্সটিন কী, কারা আছেন

সরকারকে সময় না দিয়ে বিরোধিতা করছে বিরোধী দল: মনির