হোম > রাজনীতি

আ.লীগের নৈরাজ্য রাজপথে প্রতিহত করার ঘোষণা ছাত্রদলের

স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জসহ সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে রাজধানীতে প্রতিবাদী বাইক মিছিল করেছে ছাত্রদল। যেকোনো ধরনের নৈরাজ্যকর তৎপরতা ছাত্রদলের নেতৃত্বে রাজপথে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান।

বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় এ প্রতিবাদী বাইক মিছিল অনুষ্ঠিত হয়। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের নেতৃত্বে মিছিলটি রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়। পরে টিএসসি, ভিসি চত্বর, মধুর ক্যান্টিন, হলপাড়া, পলাশী, নীলক্ষেত, কাটাবন ও এলিফ্যান্ট রোড প্রদক্ষিণ করে সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে সালেহ মো. আদনান বলেন, গোপালগঞ্জসহ সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করছে। বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, বোমাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালানো হচ্ছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো ধরনের নৈরাজ্যকর তৎপরতা ছাত্রদলের নেতৃত্বে রাজপথে প্রতিহত করা হবে। একই সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় ফরিদপুরে রাজু মোল্লা হত্যাকাণ্ডসহ জুলাই অভ্যুত্থানে নিরীহ ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।

মিছিলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ ও সরকারি বাঙলা কলেজের নেতাকর্মীরা অংশ নেন। এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর, পূর্ব ও পশ্চিম ছাত্রদলসহ বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনগণের ঐক্যই সব ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে বড় শক্তি: সেলিম উদ্দিন

পতিত ফ্যাসিস্ট অপশক্তির অপতৎপরতার বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে

আ.লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে জেগে ওঠার আহ্বান যুবদল নেতার

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিক মোকাবিলায় মাঠে থাকবে বিএনপি

আ.লীগকে ‘সন্ত্রাসবাদী সংগঠন’ আখ্যা দিয়ে দমনের আহ্বান এনসিপির

লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলা ও দেশজুড়ে সহিংসতায় ১৪ বিশিষ্ট নাগরিকের নিন্দা

আ.লীগকে শান্তিতে থাকতে না দেওয়ার হুঁশিয়ারি যুবদলের

প্রশাসনে থাকা ফ্যাসিবাদের অনুসারীদের শাস্তি দাবি এমপি নাজিবুর রহমানের

জুলাইকে আড়াল করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, নীরব দর্শক থাকবে না জামায়াত: সেলিম উদ্দিন

সরকারের দ্বিচারিতাই গোপালগঞ্জসহ সারাদেশে আইনশৃঙ্খলা অবনতির জন্য দায়ী: বিডিপি