হোম > রাজনীতি

বাবরকে নাসিরের প্রশ্ন, হ্যান্ডেল করতে না পারলে অস্ত্র নিয়ে আসছিলেন কেন?

জেলা প্রতিনিধি, নেত্রকোণা

ছবি সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে উদ্দেশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বাবর ভাই, আমি আপনাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি। কিন্তু এই কাজটা আপনার ঠিক হয়নি। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তবে নিয়ে আসছিলেন কেন?’

রোববার দুপুরে নেত্রকোনা শহরে দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে নেত্রকোনা এনসিপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে এ বিষয়ে তিনি আরো বলেন, ‘আমাদের দক্ষিণ এশিয়াতে এই ‘অস্ত্রকাহিনীর’ কারণে বাংলাদেশ সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে। অসংখ্য মানুষের জীবন বিপন্ন হয়েছে। আঞ্চলিক সংঘাত বিরাজ করেছে। আমরা দেখতে পেয়েছি বিচারের নামে প্রহসন হয়েছে। আমরা ভবিষ্যৎ বাংলাদেশে যারা সরকারি বা প্রশাসনে রয়েছেন, রাজনৈতিক চেয়ারে আসবেন তাদেরকে বলতে চাই ভবিষ্যৎ বাংলাদেশে সার্বভৌমত্বের ওপর আঘাত আসে এমন কোনো অযাচিত সিদ্ধান্ত আপনারা আর নিবেন না।’

পিআর পদ্ধতিতে নির্বাচনের যৌক্তিকতা বিষয়ে তিনি বলেন, যার হাতে সংসদীয় ক্ষমতা, যার হাতে বিচারালয়ের ক্ষমতা, যার হাতে নির্বাহী ক্ষমতা, এ জন্য আমরা পাওয়ার ব্যালেন্স ঠিক করার জন্য উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চেয়েছি। কিন্তু যারা ফ্যাসিস্ট ক্ষমতার কাঠামোতে থাকতে চায়, তারা এ বিষয়য়ে জনগণকে ধোকা দেয়ার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ নতুন সংবিধান, সংস্কার এবং শেখ হাসিনার বিচারের টিকেট নিয়েই ঘরে ফিরবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না। আমরা শান্তি চাই, আমরা মানুষের অধিকার চাই। মানবিক মর্যাদা চাই।

সভায় আরো বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম-সদস্য সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সার্জিস আলম প্রমুখ।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার

অবিলম্বে মাদরাসা শিক্ষকদের বকেয়া বেতন পরিশোধের দাবি ছাত্রশিবিরের

সাঈদীর জন্মস্থান হওয়ায় ১৭ বছর বঞ্চিত ছিল পিরোজপুর

ছেলে-মেয়ে উভয়ের অধিকার সমান হলে ছেলেদের শিক্ষা কেন অবৈতনিক করা হচ্ছে না

মসজিদে রাজনীতি বন্ধের দাবি উঠেছে, এই ধরনের ফ্যাসিবাদী দাবি আগেও উঠেছে

চব্বিশের চেতনাকে ভুলিয়ে দেওয়ার আত্মঘাতী অপচেষ্টায় লিপ্ত সরকার

একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে: রিজভী

বিশ্বজুড়ে মানবজাতির ওপর চলমান জুলুম-নির্যাতন বন্ধ হওয়া উচিত

আ.লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে নিউমার্কেটে ছাত্রদলের বিক্ষোভ

স্বাস্থ্য খাতের বড় সমস্যা জনবল সংকট: সংসদে এমপি ফরিদ