হোম > রাজনীতি

স্কুল লেভেলে কয়েকটি ভাষা বাধ্যতামূলক করা হবে

অনুষ্ঠানে তারেক রহমান

স্টাফ রিপোর্টার

একজন শিশুকে ছোট বয়স থেকেই স্বতন্ত্রভাবে গড়ে তুলতে স্কুল লেভেল থেকেই কয়েকটি ভাষা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর ফার্মগেটের কেআইবি মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তারেক রহমান বলেন, আমরা পরিকল্পনা নিয়েছি জেলা ও বিভাগ পর্যায়ে টেকনিক্যাল ইনস্টিটিউশন চালু করার। এই প্রতিষ্ঠানগুলোতে ভাষা শিক্ষা দেওয়া হবে।

তিনি বলেন, স্কুল লেভেলে কয়েকটি ভাষা বাধ্যতামূলক করা হবে, বাচ্চারা নিজস্ব পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেবে কোনটি শিখবে। ইংরেজির সঙ্গে আরো একটি ভাষা শেখা বাধ্যতামূলক করা হবে, যাতে ভবিষ্যতে বিদেশে গেলে সে যেকোনো কাজে সক্ষম হতে পারে।

তিনি আরো বলেন, ‘ভোকেশনাল শিক্ষার কিছু বিষয়ও বাধ্যতামূলক করা হবে। এভাবে একজন শিশুকে ছোট বয়স থেকে স্বাধীন ও সক্ষম করে গড়ে তোলা হবে।

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

৭ দিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দাবি

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

ড. খলিল সভাপতি নির্বাচিত হওয়ায় যে প্রতিক্রিয়া জানাল জমিয়ত

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক