হোম > রাজনীতি

ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় এনসিপির শোক

স্টাফ রিপোর্টার

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৫. ৭ রিখটার স্কেলে ভূমিকম্প অনুভূত হয়েছে। নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই কম্পনে সারা দেশে এখন পর্যন্ত ৯ জনের প্রাণহানির এবং দুই শতাধিক মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। তার মধ্যে রাজধানীর পুরান ঢাকার বংশালে রেলিং ধসে তিনজন পথচারী এবং নারায়ণগঞ্জ দুই ও নরসিংদীতে চারজন নিহত হয়েছেন।

অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকার মতো অন্যান্য নগরবাসীর জীবন অত্যন্ত সংকটাপন্ন। একের পর এক অগ্নিকাণ্ডসহ, দুর্যোগ কিংবা ভূমিকম্পের ঘটনা ঘটলেও সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি।

এমতাবস্থায় আমরা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে সরকারি ও বেসরকারি পর্যায়ে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে ভূমিকম্পের কারণ ও ক্ষয়ক্ষতি চিহ্নিত করে অচিরেই টেকসই ও দীর্ঘস্থায়ী ব্যবস্থাগ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতার পাশাপাশি অন্যান্য সহায়তা করার জন্য জোর দাবি জানাচ্ছি।

জাতীয় নাগরিক পার্টি- এনসিপি এই মর্মান্তিক ঘটনায় নিহত ও আহতদের শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা