হোম > রাজনীতি

গণঅধিকার পরিষদ-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ জন ঢামেকে

জাতীয় পার্টির অফিসের সামনে

স্টাফ রিপোর্টার

ফের জাতীয় পার্টির অফিসে হামলা ও অগ্নিসংযোগ

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাহুল (২২) ও মনির হোসেন (২৫) নামে দুই যুবক গুলিবিদ্ধ হন।

শুক্রবার রাত পৌনে ৮টার দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় প্রথমে তাদের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতের দিকে গুলিবিদ্ধ অবস্থায় ওই দুই যুবককে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারীদের কাছ থেকে জানতে পেরেছি, রাতের দিকে বিজয়নগর জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণধিকার পরিষদের নেতা-কর্মীরা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করতে যায়। এ সময় পুলিশের সাথে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক যুবকের ডান হাতে এবং অপর যুবক বাম হাতে গুলি লেগে আহত হয়। পরে তাদের ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসা হয় বলে জানান তিনি।

পরিদর্শক ফারুক আরও জানান, ৪ নং ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানিয়েছি। তবে আহতরা শঙ্কা মুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ভারতের সঙ্গে গোপন আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম

‘স্বেচ্ছায় পদত্যাগ করাই সরকারের জন্য সম্মানজনক হবে’

ঠাকুরগাঁও উপনির্বাচনে অনিয়মের অভিযোগ জামায়াতের, সেনা মোতায়েনের দাবি

এ সরকার অবৈধ, জনগণের ৭০ শতাংশ রায়কে অবমাননা করেছে তারা: নাহিদ ইসলাম

ইসলামকে বিজয়ী করতে হবে, এর মাধ্যমেই কেবল বৈষম্যহীন সমাজ সম্ভব: মামুনুল হক

জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সাভারের সেই মহিলা মাদ্রাসা পরিদর্শন, শাস্তি নিশ্চিতে ভূমিকার আশ্বাস কওমি আলেমদের

আইনশৃঙ্খলার অবনতি রাষ্ট্রের জন্য অশনিসংকেত: নেজামে ইসলাম পার্টি

আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন, সবই করছে বিএনপি: নাহিদ

আশঙ্কা ছিল, সংস্কারের কোনো এজেন্ডাই বাস্তবায়ন করবে না বিএনপি, সেটিই সত্য হয়েছে