হোম > রাজনীতি

শাপলা না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস

আতিকুর রহমান নগরী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, যদি শাপলা জাতীয় প্রতীক হিসেবে কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে না পারে, তাহলে ধানের শীষও প্রতীক হতে পারে না। গতকাল বুধবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

তিনি লেখেন, শাপলা জাতীয় প্রতীক নয়। জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাট পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে, তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না।’ আর যদি জাতীয় প্রতীকের যেকোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে শাপলাও হতে পারবে। জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই। কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে। আর যদি মার্কা দেখেই ভয় পান তাহলে সেটা আগে থেকেই বলেন!

উল্লেখ্য, জাতীয় প্রতীক শাপলাকে নির্বাচনী প্রতীক তালিকাভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে, ২২ জুন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করে। আবেদনে তারা সম্ভাব্য প্রতীক হিসেবে শাপলা, মোবাইল ও কলমের কথা উল্লেখ করে।

ডিআইজির বাড়িতে মাদকের আসর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ

দুর্গাপূজা ঘিরে রাষ্ট্রপতি-মন্ত্রীদের বক্তব্য ইসলামি আকিদার সঙ্গে সাংঘর্ষিক: জালালুদ্দীন

আসামে মুসলিম ও মসজিদ উচ্ছেদে নেজামে ইসলাম পার্টির উদ্বেগ

ভিন্নধর্মীদের অধিকার বেশি দেয় ইসলাম: মাওলানা আশরাফুল হক

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ মহিলা ইউনিটের নতুন কমিটি, নেতৃত্বে যারা

নয় মাসে সহিংসতায় নিহত ২৬০, এ পরিস্থিতি আমাদের শঙ্কিত করছে: ইসলামী আন্দোলন

জাতীয় ছাত্রশক্তির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আংশিক কমিটি ঘোষণা

সরকার জনগণের প্রত্যাশা নিয়ে তামাশা করছে: মাওলানা আব্দুল হালিম

‘ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই’

আইনশৃঙ্খলার এত অবনতি হয়েছে, প্রতিমন্ত্রীকে অস্ত্র হাতে নামতে হচ্ছে: জামায়াত আমির