হোম > রাজনীতি

গণঅধিকারের নতুন সাধারণ সম্পাদক হাসান আল মামুন

স্টাফ রিপোর্টার

হাসান আল মামুন। ছবি : আমার দেশ

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক হয়েছেন হাসান আল মামুন। রোববার মামুন নিজেই আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গণঅধিকারের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে জেতা সহজ হবে, এমন চিন্তা থেকে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

রাশেদ দলত্যাগ করায় সাধারণ সম্পাদক পদটি শূন্য হয়ে পড়ে। তাই কে তার স্থলাভিষিক্ত হবেন, তা জল্পনা বাড়ে। এর মধ্যেই মামুন রাশেদের স্থলাভিষিক্ত হলেন।

এর আগে হাসান আল মামুন গণঅধিকার পরিষদের সি‌নিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছি‌লেন। এর আগে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক ছি‌লেন তিনি।

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জে শিবির নেতাদের ওপর হামলায় জামায়াতের নিন্দা

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: রিজভী

‘সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে’

সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ

আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু করতে হবে: সেলিম

ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত

আত্মহত্যার চেষ্টা করা মেঘমল্লার বসু এখন লাইফ সাপোর্টে

সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন

চট্টগ্রামে দুই সেনা সদস্য নিহতের ঘটনায় জামায়াতের শোক