হোম > রাজনীতি

সমাবেশে আল্লামা সাঈদীকে নিয়ে যা বললেন মামুনুল হক

আমার দেশ অনলাইন

২০২৪ সালের জুলাই বিপ্লবে পটভূমি ব্যাখ্যা করতে গিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ২০১৩ সালের শাপলা চত্বরের আন্দোলন, ২০২১ সালের মোদি বিরোধী আন্দোলন এবং সাঈদী সাহেবের ফাঁসির রায়ের পরবর্তী আন্দোলনগুলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের অংশ।

শনিবার বেলা ২টায় নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এ বিভাগীয় সমাবেশ তিনি এ কথা বলেন।

সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি কেন গণভোটের রায় মানতে চাইছে না, তার প্রধান কারণগুলো হচ্ছে, ১১ দল ও ঐক্যমত কমিশন প্রস্তাব করেছিল যে, প্রধানমন্ত্রীর অসীম ক্ষমতা কমিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনতে হবে। কিন্তু বিএনপি এই প্রস্তাবে ‘নোট অফ ডিসেন্ট’ দিয়েছে। তারা চায় বিদ্যমান ব্যবস্থায় প্রধানমন্ত্রীর হাতেই বিচার বিভাগ, দুদক ও পিএসসির মতো সাংবিধানিক পদে নিয়োগের একক ক্ষমতা থাকুক, যাতে দলের ওপর পূর্ণ কর্তৃত্ব বজায় রাখা যায়।

তিনি আরো বলেন, জুলাই সনদে প্রস্তাব ছিল যে, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না। বিএনপি এটি মানতে নারাজ। তারা মনে করে, প্রধানমন্ত্রী যদি দলীয় প্রধান না থাকেন, তবে পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের মতো দমন-পীড়ন চালানো সম্ভব হবে না।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি: ছাত্রশিবির

ইশরাকের পিস্তল উঁচানোর দৃশ্য ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত

ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর, তিনি বললেন ‘গুজব’

স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনিসুল-ইনুসহ চারজন

রাড্ডা ক্লিনিক ভাঙচুর: জড়িতদের গ্রেপ্তারে জামায়াতের ৭ দিনের আলটিমেটাম

ফ্যাসিস্টদের পথ কী? জামায়াত আমিরের কাছে জানতে চাইলেন বিএনপি মহাসচিব

আজ থেকে বিএনপিকে নয়, ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব

‘নিজের ছেলে লন্ডনে পড়ে, পরের ছেলে রাস্তায় মরে’

প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে ছিলেন তারেক রহমান

ইসহাক সরকার ও তারেক আদেল হচ্ছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক