হোম > রাজনীতি

এনসিপির নেতৃত্বে নতুন জোটের ঘোষণা বিকেলে, থাকছে যারা

স্টাফ রিপোর্টার

এনসিপির নেতৃত্বে আজ বিকেলে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা আসছে। জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনে আগ্রহী তিন দল—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন—এই জোটে যুক্ত হচ্ছে।

রোববার বিকেল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই রাজনৈতিক ও নির্বাচনি ঐক্যজোটের ঘোষণা দেওয়া হবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আকতার হোসেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা হাসনাত কাইয়ুমসহ তিন দলের সিনিয়র নেতারা।

আপ বাংলাদেশ ও গণঅধিকার পরিষদকে জোটে অন্তর্ভুক্ত করার উদ্যোগ থাকলেও শেষ পর্যন্ত তাদের বাদ দিয়েই জোট ঘোষণা হতে যাচ্ছে।

দুপুরে এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন সাংবাদিকদের জানান, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনে আগ্রহীদের নিয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাজেটকে বিশাল ঘাটতি ও ঋণ নির্ভর বলছে জামায়াত

রক্তদান শুধু সেবা নয়, ইবাদতও: সেলিম উদ্দিন

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটিতে যুক্ত হলেন ৬ নেতা

এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ

তারেক রহমানের যে দুইটি বিষয় দৃষ্টিকটু লেগেছে

ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি ও বাস্তবতা-বিবর্জিত বাজেট: এনসিপি

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল মোটেই ঠিক হয়নি: জামায়াত আমির

আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট; বাস্তবায়নে অনিশ্চিয়তা প্রকট

ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরো ঝুঁকির মুখে ঠেলে দেবে

নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে