হোম > রাজনীতি

শাহবাগে ‘আধিপত্যবাদবিরোধী’ সমাবেশের ডাক, কর্মসূচিতে যা আছে

আতিকুর রহমান নগরী

শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদ ও চলমান আন্দোলন অব্যাহত রাখার লক্ষ্যে সারাদেশে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে ছাত্র-জনতা। এর অংশ হিসেবে রাজধানীর শাহবাগে ‘আধিপত্যবাদবিরোধী সমাবেশ’ আয়োজনের ডাক দেওয়া হয়েছে।

ডাকসু ভিপি সাদিক কায়েম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির কথা জানান। পোস্টে তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদবিরোধী সংগ্রামের সেনানী শহীদ শরিফ ওসমান বিন হাদিকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং বিপ্লবী সংগ্রাম জারি রাখতে ছাত্র-জনতা মাঠে থাকবে।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর সারাদেশের সকল মসজিদে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত।

এছাড়া বিকাল ২টা ৩০ মিনিটে রাজধানীর শাহবাগে অবস্থিত শহীদ হাদি চত্বরে ‘আধিপত্যবাদবিরোধী সমাবেশ’ অনুষ্ঠিত হবে।

সাদিক কায়েম উল্লিখিত কর্মসূচিতে দেশের আপামর ছাত্র-জনতাকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, ওসমান হাদির রক্তের আমানত এই লড়াই আমাদের চালিয়ে যেতে হবে।

দেশে জনদুর্ভোগের সাথে সাথে গণডাকাতিও হচ্ছে: জুবায়ের

বিএনপি সরকার বড় কোনো প্রকল্প করতে পারবে না: জমিয়ত সভাপতি

এনসিপির ছায়া বাজেটে ৭১ নীতিগত প্রস্তাব

৪ বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

বিএনপি আমার সাথে যে আচরণ করেছে এজন্য ভুগতে হবে: জমিয়ত সভাপতি

বাংলাদেশ নিয়ে ভারতের দ্বিচারিতা অব্যাহত

৭ দিনের মধ্যে হাদির হত্যাকারীদের তথ্য দাবি

সরকারকে গালি, অতঃপর দুঃখ প্রকাশ জামায়াত নেতার

ড. খলিল সভাপতি নির্বাচিত হওয়ায় যে প্রতিক্রিয়া জানাল জমিয়ত

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে বিরোধীদলীয় নেতার বৈঠক