হোম > রাজনীতি

খোঁজ-খবর নেয়ার আগে মানুষ জানতে চায় নির্বাচন কবে: দুদু

স্টাফ রিপোর্টার

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, 'কারো সাথে দেখা হলে আগে মানুষ শরীর-পরিবারে খোঁজখবর নিতেন। আর এখন মানুষ আগে জানতে চায় নির্বাচন কবে হবে।

শনিবার রাজধানী রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইফতার মাহফিলের আয়োজন করে ডুয়েট প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাসোসিয়েশন (ডেজা)।

দুদু বলেন, নির্বাচন কবে হবে। কারো সাথে দেখা হলে আগে মানুষ তার শরীরের, পরিবারে খোঁজ-খবর নিতেন। এখন মানুষ আগে জানতে চায় নির্বাচন কবে হবে। অবশ্য আমাদের প্রধান উপদেষ্টা নিশ্চিত করেছেন এবং বলেছেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে।’

তিনি বলেন, ২৪-এর মহাপ্লাবন, ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে ১৭ বছরের ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। সে সময় মনে হয়েছে জিয়াউর রহমানের সাহসিকতার কথা, 'আমি মেজর জিয়া স্বাধীনতা ঘোষণা করছি'। স্বাধীনতা তো মানুষের কথা স্বাধীনতা, মানুষের অধিকারের কথা।

তিনি বলেন, আমরা স্বাধীনতার পর দেখেছি অনেকে স্বাধীনতার পর একদলীয় শাসন কায়েম করেছিল, আর আমাদের নেতা জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন।

বিএনপির এই নেতা বলেন, ১৭ বছরে ফ্যাসিস্ট মানুষের টুটি চেপে ধরে রেখেছিল। ৫ আগস্ট আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠাকারী নেতার কন্যা শেখ হাসিনা পালিয়ে গেছেন। অথচ পালিয়ে যাওয়ার আগে ফ্যাসিস্ট হাসিনা বলতেন, ‘শেখ মুজিবের মেয়ে পালায় না’ কিন্তু সে ঠিকই পালিয়েছে।

স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং বরদাশত করা হবে না

রাজনৈতিক পরিস্থিতি ও সংস্কার নিয়ে ফরাসি সিনেটরদের সঙ্গে জামায়াতের বৈঠক

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

দলীয়করণ অব্যাহত রেখে ন্যায়বিচার নিশ্চিত করা যাবে না: গোলাম পরওয়ার

সুন্দর বাংলাদেশ গড়তে মেধাবীদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

আসিফ মাহমুদের বিরুদ্ধে এআই প্রোপাগান্ডার একই হিসাব দুদকের অভিযোগে

সর্বজনীন শিক্ষা, সামাজিক ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র সম্ভব নয়: রিজভী

‘আমিও ফুটবল খেলতে পারি, বল গোলবারে ঢোকে কি না, দেখা যাবে ইনশাআল্লাহ’

শহীদদের আকাঙ্ক্ষা পূরণে গণভোটের রায় অবশ্যই বাস্তবায়ন করতে হবে: এটিএম আজহারুল

ঢাকা দক্ষিণে জামায়াতের মেয়র প্রার্থী সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিন