হোম > রাজনীতি

কাফনের কাপড় পরে আমরণ অনশনে পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা

আতিকুর রহমান নগরী

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীদের একাংশ কাফনের কাপড় পরে আমরণ অনশন কর্মসূচি আজ তৃতীয় দিনে গড়িয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থানরত অনশনকারী নেতাদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ছেন বলে জানা গেছে।

বিক্ষুব্ধ নেতাকর্মীরা জানান, ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দিন নাছিরকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের পর একই বছরের ১৫ জুন ২৬০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি প্রকাশ করা হয়।

তাদের অভিযোগ, গত দেড় বছরেও পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়নি এবং আংশিক কমিটিতে আন্দোলন-সংগ্রামের সম্মুখ সারির অনেককেই বাদ দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় তারা দলীয় পরিচয়হীনতায় ভুগছেন এবং এই দীর্ঘসূত্রিতার প্রতিবাদেই অনশন চালিয়ে যাচ্ছেন।

গতকাল বুধবার দ্বিতীয় দিন পার হওয়ার পরও দলীয় নেতৃত্বের প্রতি তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অনশনরত নেতারা। তারা অভিযোগ করেন, দলের এই অমানবিক আচার-আচরণ আমরা আশা করি নাই। অনশনের তৃতীয় দিন চলছে, অথচ দল থেকে এখনো কোনো পর্যায়ের নেতাকর্মীরা আমাদের সাথে কথা বলেনি বা কোনো সান্ত্বনাও দেয়নি।

এর আগে গত মঙ্গলবার সকালে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিলের মাধ্যমে তাদের এই আন্দোলন শুরু হয়। এ সময় তারা 'ছাত্রদলের অধিকার, দিতে হবে দিয়ে দাও' স্লোগান দিতে থাকেন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

ফ‍্যাসিবাদীদের প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে গ্রহণ করায় প্রশ্নবিদ্ধ দুদক: নাহিদ

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত

আসিফ মাহমুদকে যে কারণে ধন্যবাদ জানালেন মামুনুল হক

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

ইসিকে সরকারি প্রভাব ও হস্তক্ষেপমুক্ত স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায় এনসিপি

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান উদ্দেশ্যপ্রণোদিত: এনসিপি

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো সময়ক্ষেপণ মানা হবে না: ইসলামী আন্দোলন