হোম > রাজনীতি

আ.লীগ প্রলোভন দেখিয়ে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা মামলা করেছে: আলতাফ হোসেন চৌধুরী

বিএনপির নেতাকর্মীদের নামে

উপজেলা প্রতিনিধি, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

ছবি সংগৃহীত

বিএনপি ক্ষমতায় থাকতে সংখ্যালঘুদের উপর কোনো নির্যাতন করা হয়নি। কিন্তু বিএনপি সরকার ক্ষমতা থেকে যাওয়ার পর আওয়ামী লীগ বিভিন্নভাবে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা মামলাও দিয়েছে। মির্জাগঞ্জের এক হিন্দু ছেলেকে অর্থের প্রলোভন দেখিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ২০১৩ সালে আমিসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করিয়েছে।

রোববার দুপুর ১টায় মির্জাগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার হাজিরা শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান রুমি, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম খোকন, সাবেক দপ্তর সম্পাদক মো. কাইফুর রহমান জাকির, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিবুল গনি মুনির খন্দকার, যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস, সদস্য সচিব গাজী আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রফিকুল ইসলাম ও ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার মোখলেছ প্রমুখ।

ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়তে হবে: মামুনুল হক

জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে আসে

অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি: মোনায়েম মুন্না

মানবিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে জামায়াত: সেলিম উদ্দিন

মিরপুরে এমপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে

বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব

রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক

রূপনগরে জামায়াত এমপির কর্মীদের ওপর হামলার অভিযোগ