হোম > রাজনীতি

গণঅধিকারের দপ্তর সম্পাদক শাকিলকে সাময়িক অব্যাহতি

স্টাফ রিপোর্টার

দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতি ছাড়া গণঅধিকার পরিষদের (জিওপি) সিদ্ধান্তের নামে প্রেসবিজ্ঞপ্তি প্রকাশ করে জনমনে বিভ্রান্তি ছড়ানো এবং সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দলের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতি ব্যতীত গণঅধিকার পরিষদের সিদ্ধান্তের নামে প্রেসবিজ্ঞপ্তি প্রকাশ করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানকে তার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, একই সঙ্গে কেন শাকিল উজ্জামানকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না— সে বিষয়ে আগামী পাঁচ দিনের মধ্যে তাকে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গোপালগঞ্জে শিবির নেতাদের ওপর হামলায় জামায়াতের নিন্দা

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: রিজভী

‘সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে’

সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ

আধুনিক ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা চালু করতে হবে: সেলিম

ভাইভার নম্বর বাড়ানো দলীয়করণের অশুভ ইঙ্গিত

আত্মহত্যার চেষ্টা করা মেঘমল্লার বসু এখন লাইফ সাপোর্টে

সরকার বলছে সারের সংকট নেই, কৃষক সার পাচ্ছে না কেন—বিরোধী দলের প্রশ্ন

চট্টগ্রামে দুই সেনা সদস্য নিহতের ঘটনায় জামায়াতের শোক