হোম > রাজনীতি

মক্কা চুক্তি জাতীয় স্বার্থে নতুন দিগন্ত খুলবে

বাংলাদেশ লেবার পার্টির বিবৃতি

স্টাফ রিপোর্টার

লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদার। ছবি: সংগৃহীত

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের স্বাক্ষর ও যোগদানের পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে বাংলাদেশ লেবার পার্টি।

শুক্রবার বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদার এক বিবৃতিতে বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হতে হবে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও নিরাপত্তার ভিত্তিতে। কোনো বিদেশি রাষ্ট্রের চাপ বা আপত্তির কারণে বাংলাদেশের কৌশলগত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

তিনি বলেন, মক্কা চুক্তি যদি পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা, সার্বভৌমত্বের সুরক্ষা এবং মুসলিম দেশগুলোর কৌশলগত সহযোগিতা জোরদার করে, তাহলে বাংলাদেশের জন্য এতে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষ থেকে চুক্তিতে যোগদানের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করায় লেবার পার্টি তা স্বাগত জানায়।

লেবার পার্টির মুখপাত্র আরো বলেন, বাংলাদেশ কারো শত্রু নয়, আবার কারো অধীনস্থও নয়। ভারত, চীন, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক গভীর করা সম্ভব। বন্ধুত্ব সবার সঙ্গে, জাতীয় স্বার্থ সবার আগে- এটাই বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি হওয়া উচিত।

তিনি বলেন, মক্কা চুক্তিকে কেন্দ্র করে অযথা বিভাজন সৃষ্টি না করে এর শর্ত ও বাংলাদেশের স্বার্থ বিশ্লেষণ করে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।

লেবার পার্টির মুখপাত্র বলেন, বাংলাদেশের নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত বাংলাদেশকেই নিতে হবে। কোনো বিদেশি শক্তির প্রভাব নয়, বাংলাদেশের জনগণের স্বার্থই হবে আমাদের সিদ্ধান্তের একমাত্র মানদণ্ড। তিনি মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের বিষয়ে সরকারের প্রতি দ্রুত কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

‘২৮ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রীকে বারবার ফোন করেও কেন পাওয়া যায়নি, সেই জবাব দিতে হবে’

আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য আইনের শাসনের পরিপন্থী: নেজামে ইসলাম পার্টি

সাংবাদিক রিপনকে অপহরণ ও চাঁদা দাবির অভিযোগে জামায়াতের নিন্দা

‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’

শহীদদের রক্তের দায় নিয়ে মাঠে নেমেছি, কোনো ষড়যন্ত্রে পা দেব না

বিএনপির ইস্পাতকঠিন অগ্রবাহিনী যুবদল: রিজভী

সার্বিয়ায় ছাত্র আন্দোলনের বিজয়, নাহিদ ইসলামের অভিনন্দন

শত্রুর সাথেও আমাদের ইনসাফ করা শিখতে হবে: নাহিদ ইসলাম

টোকিওতে তারেক রহমানকে স্বাগত জানালেন বিএনপি নেতাকর্মীরা

ক্রসফায়ারের অনুমতি চাওয়া আইনের শাসনের প্রতি প্রকাশ্য অবজ্ঞা: এবি পার্টি