হোম > রাজনীতি

নয়া বাংলাদেশে লুটপাটতন্ত্র চলবে না: আখতার

স্টাফ রিপোর্টার

নিজ নির্বাচনি এলাকার প্রান্তিক মানুষদের সাথে মতবিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।

রংপুরের পীরগাছা উপজেলার রহমত চরে তিনি মতবিনিময় করেন।

এ সময় আখতার হোসেন দেশের প্রচলিত রাজনীতির সংকট, পেশিশক্তির অপব্যবহার, দুর্নীতিসহ সমাজের বিভিন্ন অনিয়মের চিত্র আপামর সাধারণ জনগণের কাছে তুলে ধরেন। পাশাপাশি দেশে নতুন সংবিধান কেন প্রয়োজন, চব্বিশ পরবর্তী সময় নয়া বন্দোবস্তের রূপরেখা ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে করণীয় কাজগুলোও তুলে ধরেন।

আখতার হোসেন বলেন, “ফ্যাসিস্ট সরকারের আমলে দেশের জনগণকে শুধু উন্নয়নের গান শোনানো হতো। কিন্তু সেই উন্নয়নের নামে চলতো লুটপাট। প্রবাসীর ঘাম ঝরানো টাকা, মেহনতি মানুষের কষ্টার্জিত টাকা- সব লুটপাট করে বিদেশে পাচার করতো। আর বিভিন্ন ইমারত বানাতো বিদেশীদের কাছ থেকে ধার করা টাকা দিয়ে। এই লুটপাট তন্ত্র নয়া বাংলাদেশে আর চলবে না। জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নেয়া প্রতিটি পদক্ষেপের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।”

এসময় তিনি স্থানীয় জনগণের কাছ থেকেও বিভিন্ন বিষয়ে জানতে চান। স্থানীয় সমস্যা ও এর সমাধানের বিষয়েও আলোচনা করেন।

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র সম্ভব নয়: নাহিদ

প্রধানমন্ত্রীর কাছে সব ধর্মের মানুষ সমান