হোম > রাজনীতি

নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত: এটিএম মাসুম

আতিকুর রহমান নগরী

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারি সেক্রেটারী এটিম মাসুম জানিয়েছেন, জনগণের চাওয়ায় আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত।

শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে জেলা জামায়াতের ওয়ার্ড সভাপতি সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য এ কথা জানান তিনি।

এটিম মাসুম বলেন, আওয়ামী ফ্যাসিবাদের কারণে যে জঞ্জাল তৈরি হয়েছে, এদেশের মানুষ তা আর চায় না। কোন জুলুম, অত্যাচার, হামলা-মামলা চায় না। জনগণ এখন ঐক্যবদ্ধ। গত ১০ মাসে জামায়াত জনগণের আস্থা কুড়িয়েছে। জনগণ জামায়াতকে ভোট দিতে চায়। তাদের কথা হচ্ছে অনেক দলকেই দেখা হয়েছে তবে কাঙ্খিত ফল পাওয়া যায়নি। জনগণ জামায়াতের উপর আস্থা রাখতে চায়। এজন্য জনগণের প্রত্যাশায় ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

এ সভায় এটিএম মাসুম স্থানীয় সরকার নির্বাচনের লক্ষ্যে লক্ষ্মীপুরের ৪টি পৌরসভার মেয়র, ৫টি উপজেলা চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ও ৫৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছেন।

জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারী ড. রেজাউল করিম, জেলা জামায়াতের নায়েবে আমির নজির আহমদ, সেক্রেটারী এআর হাফিজ উল্লাহ, মজলিসে সূরা সদস্য ফারুক হোসেন নুরনবী, সহকারী সেক্রেটারী মাওলানা নাসির উদ্দীন ও মহসিন কবির মুরাদ প্রমুখ।

স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: প্রতিমন্ত্রী হাবিব

দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের ব্রেইল কোরআন ও সাদাছড়ি দিলেন ছাত্রদল নেতা বাসিত

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ

ধর্মীয় পরিচয়ে বৈষম্য হলে রাজপথে নামবে এনসিপি

বিজেপির মতো জামায়াত-শিবিরও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে চায়: নাছির

শামীম হত্যার নিরপেক্ষ তদন্ত চায় জামায়াত

ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা, বিচার দাবি এনসিপির

পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে এবি পার্টির চেয়ারম্যানের সাক্ষাৎ

সারের ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের দাবি জামায়াতের

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার