হোম > রাজনীতি

জনগণের সমস্যা নিরসনে নির্বাচিত জনপ্রতিনিধির বিকল্প নেই: রহমাতুল্লাহ

স্টাফ রিপোর্টার, বরিশাল

দেশের সাধারণ জনগণের সমস্যা নিরসনে নির্বাচিত জনপ্রতিনিধির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

রোববার বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

রহমাতুল্লাহ বলেন, আওয়ামী ফ্যাসিবাদের লুণ্ঠনের কারণে দুর্ভোগ বহুগুণ বেড়েছে। কারণ আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত না হওয়া জনগণের দুর্ভোগ-সংকট লাঘবে তারা কোন কাজ করেনি। জনগণের ভোটে নির্বাচিত ছিল না বলেই জনগণের দুর্ভোগকে গুরুত্ব দেয়নি ফ্যাসিবাদী এ দল।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ চেয়েছিল তাদের ক্ষমতাকে এককভাবে পাকাপোক্ত করতে ও এক ব্যক্তিকে দেশের মানুষকে পূজা করতে বাধ্য করেছিল। অথচ যাকে জোর করে জাতির পিতা বানোনোর চেষ্টা করা হয়েছিল তিনি ও তার দল যখনই ক্ষমতায় এসেছে তখনই তারা দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছে।

এ সময় তিনি শায়েস্তাবাদ উপজেলার মানুষের চরম দুর্দশা তুলে ধরেন ও নদী ভাঙন রোধে পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টার সুদৃষ্টি কামনা করেন।

‘মুনাফেক ও বিদেশি দালালদের দিয়ে দেশ চলতে পারে না’

এই লংমার্চ চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে: নাহিদ ইসলাম

জনগণের দাবি আদায়ে সরকার বাধা দিলে ৬ দফার লংমার্চ ১ দফায় পরিণত হবে

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

বেহেশতের ঠিকানা খুঁজতে বিরোধীদল লংমার্চ করবে: গয়েশ্বর

শাপলা চত্বর থেকে লংমার্চ শুরুর কারণ জানাল ১১ দলীয় ঐক্য

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের