হোম > রাজনীতি > বিএনপি

‎নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, বিএনপি প্রার্থীর সমর্থককে জরিমানা

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

ছবি: আমার দেশ।

‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নির্বাচনি আচরণবিধি নিশ্চিতকরণে চট্টগ্রাম-১ সংসদীয় আসনে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় উপজেলায় বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন এর পক্ষে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ধরা পড়ে। আচরণবিধি অমান্য করার অভিযোগে নুরুল আমিনের এক সমর্থককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা ফরেস্ট গেইট এলাকায় পরিদর্শনকালে একটি পিকআপভ্যানে ফ্রেমযুক্ত রঙিন ব্যানার ও ফেস্টুন সংযুক্ত করে এবং প্রচারযন্ত্র ব্যবহার করে প্রচারণা চালানোর সময় মোহাম্মদ তারেক নামে এক ব্যক্তিকে আচরণবিধি ভঙ্গ করতে দেখা যায়।

‎এ ঘটনায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫–এর বিধি ৭(খ) ও ৭(গ) লঙ্ঘনের দায়ে বিধি ২৭(ক) অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোহাম্মদ তারেককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন থেকে সব ধরনের প্রচারসামগ্রী অপসারণ করা হয়।

‎উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার জানান, অভিযান চলাকালে উপস্থিত কর্মী ও সমর্থকদের নির্বাচনি আচরণবিধি সম্পর্কে সচেতন করা হয়। এ সময় প্রার্থীর সমর্থক ও কর্মী হক সাহেব জরিমানার অর্থ পরিশোধ করেন এবং বিষয়টি প্রার্থীর অগোচরে ঘটেছে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন।

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে সমাজকল্যাণ মন্ত্রী

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

আ.লীগের সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকবে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব: যুবদল সভাপতি মুন্না

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী