হোম > রাজনীতি > বিএনপি

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার

গণতন্ত্রের বিকাশে গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাংবাদিকদের ওপর কোনো ধরনের চাপ বা নিয়ন্ত্রণ আরোপ না করে একটি মুক্ত ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা সবার লক্ষ্য হওয়া উচিত।

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আজ আমরা একটি মুক্ত পরিবেশে আবার সাংবাদিক ভাইদের সঙ্গে ইফতারে মিলিত হতে পেরেছি। জাতীয় প্রেসক্লাব আমাদের অনেক সংগ্রাম, লড়াই ও স্মৃতির সাক্ষী। সেই স্মৃতিগুলো যেমন সংগ্রামের, তেমনি আস্থারও।

তিনি বলেন, অতীতে সাংবাদিকদের কাছ থেকে যে সহযোগিতা পাওয়া গেছে তা বিএনপি সবসময় স্মরণ রাখবে।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে তিনি বলেন, “তিনি সবসময় গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক বজায় রাখতেন। আজ আমাদের দুর্ভাগ্য, তিনি এই দিনে আমাদের মাঝে নেই। পরম করুণাময় আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার জন্য বেহেশত প্রার্থনা করছি।”

গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, সবাইকে এ বিশ্বাসে কাজ করতে হবে যে সংবাদপত্র ও গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে। সাংবাদিকদের ওপর কোনো ধরনের চাপ প্রয়োগ করা উচিত নয়।

তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে বর্তমানে একটি নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। জনগণের সমর্থন ও আস্থার ভিত্তিতে একটি নতুন সরকার গঠনের মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সুযোগ এসেছে।

মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।

সবশেষে তিনি বলেন, “আসুন আমরা সবাই যারা গণতন্ত্র, লিবারেল ডেমোক্রেসি ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করি, তারা এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক ও উদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করি।”

মেডিকেল কলেজে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালুর উদ্যোগ: সংসদে মন্ত্রী

যুক্তরাজ্যের বার্মিংহামে বিএনপির প্রতিনিধি সমাবেশ

ঋতুপর্ণা চাকমাকে বাড়ি নির্মাণে প্রধানমন্ত্রীর অনুদান

ছাত্র রাজনীতিতে ব্যতিক্রমী নাম জবির আসলাম, এবার আলোচনায় যুবদলে

সাভার থানা ছাত্রদলের নতুন সভাপতি মাশফি, সম্পাদক সামির

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

পুরোনো মুখ দিয়েই যুবদলের নতুন কমিটি

শহীদ জিয়ার দেখানো পথেই এগিয়ে যেতে চায় বিএনপি

যুবদলের নতুন কমিটি, সভাপতি মুন্না ও সম্পাদক নয়ন

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা