হোম > রাজনীতি > বিএনপি

বিএনপি গণমানুষের দল জনগণই আমাদের শক্তি

চট্টগ্রামে গণসংযোগে আমীর খসরু

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম-১১ আসনের বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ধানের শীষের পক্ষে এখন গণজোয়ার সৃষ্টি হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের জনপ্রিয়তার কারণেই দেশের মানুষ বাংলাদেশের পক্ষে ভোট দিতে আগ্রহী। আমরা যেদিকেই যাচ্ছি, সেখানেই মানুষের ঢল নেমে আসছে। চট্টগ্রামে তারেক রহমানের সম্ভাব্য আগমন নিয়ে তিনি বলেন, বিএনপির আলাদা কোনো প্রস্তুতির দরকার নেই। বিএনপি গণমানুষের দলÑজনগণই আমাদের শক্তি।

শনিবার চট্টগ্রামের আগ্রাবাদ-পাঠানটুলী এলাকায় গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নগরীর ২৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ পাঠানটুলী বিএনপির উদ্যোগে আগ্রাবাদ রেডিও অফিসের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়।

এ সময় তিনি বিএনপির অতীত শাসনামলের উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, বিএনপির সময়ে যে উন্নয়ন হয়েছে, মানুষ তা এখনো মনে রেখেছে। সে কারণেই জনগণ আবার ধানের শীষের পক্ষে এক হচ্ছে। গণসংযোগে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশ নেন।

এর আগে সকাল থেকেই ওই এলাকায় উৎসুক মানুষের ভিড় দেখা যায়। সেখান থেকে কমার্স কলেজ রোড, মোগলটুলি, কাটা বটগাছ মোড়, বড়ুয়াপাড়া হয়ে আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। দোকানপাট, কলোনি ও রাস্তার মোড়ে মোড়ে আমীর খসরু সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।

‘মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, এতে অন্যদের উদ্বেগের অবকাশ নেই’

কেন স্পিকারের কাছে শেল্টার চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

উত্তপ্ত সংসদ: সালাহউদ্দিনকে এক হাত নিলেন বিরোধী দলীয় নেতা

নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার হলেন ইমদাদুল হুদা

‘জয় বাংলা স্লোগান’ দেওয়া বিএনপি নেতাকে শোকজ

অর্থকষ্টেও থামেনি ফাতেমার স্বপ্ন, ৫ লাখ টাকার সহায়তায় চিকিৎসক হওয়ার পথে

চট্টগ্রামের ভাটিয়ারীতে আরেকটি সমরাস্ত্র কারখানা স্থাপনের উদ্যোগ

কুমিল্লায় সরকারি কাজে বাধা ও চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন, ভারতকে বিচারের আওতায় আনার আহ্বান যুক্তরাষ্ট্রের

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী