হোম > রাজনীতি > বিএনপি

উন্নয়ন ত্বরান্বিত করতে ধানের শীষে ভোট চাইলেন আবদুল আউয়াল মিন্টু

উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা (ফেনী)

ছবি: আমার দেশ।

এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে হলে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের বিএনপির প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। এ সময় তিনি এলাকাবাসীর দোয়া, ভোট ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

সোমবার দিনব্যাপী গণসংযোগকালে দাগনভূঞা উপজেলার আজিজফাজিলপুর গ্রামের ফেনী–মাইজদী সড়কে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় তিনি এসব কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, অতীতে তাঁর পিতা ও ভাইদের নির্বাচনে এলাকাবাসী সহযোগিতা করেছেন। জীবনে এই প্রথম তিনি নিজে নির্বাচনে অংশ নিচ্ছেন। ভোটাররা দোয়া, ভোট ও সহযোগিতা দিলে জীবনের শেষ সময় পর্যন্ত তিনি এলাকাবাসীর পাশে থাকবেন এবং এলাকার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন।

গণসংযোগের বিভিন্ন পথসভায় তিনি নাগরিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিখাতে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। কৃষকদের বন্ধু উল্লেখ করে মিন্টু বলেন, কৃষকরাই আমাদের প্রাণ। তাঁদের স্বার্থ রক্ষায় তিনি বদ্ধপরিকর।

এমপি নির্বাচিত হলে দাগনভূঞা ও সোনাগাজীর সার্বিক উন্নয়নে ব্যাপক পরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন বিএনপির এই শীর্ষ নেতা। তিনি বলেন, প্রতিটি এলাকা থেকে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসী ও অস্ত্রবাজদের প্রতিহত করা হবে। একটি মডেল আসন উপহার দেওয়া হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।

এদিন রামনগর ও সিন্দুরপুর ইউনিয়নের প্রায় ২০টি স্থানে গণসংযোগ করেন আবদুল আউয়াল মিন্টু। গণসংযোগে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি মো. আকবর হোসেন, থানা যুবদলের সভাপতি কবির আহম্মেদ ডিপলু, দৈনিক মানবকণ্ঠের সিনিয়র সাংবাদিক ও মিন্টুর নির্বাচনি মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক ছলিম উল্লাহ মেজবাহসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

চট্টগ্রামে শিবির কর্মীদের ওপর নৃশংস হামলায় জামায়াতের নিন্দা

এমপি হওয়া তার দীর্ঘদিনের সামাজিক ও জনসম্পৃক্ততার ফল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন আরিফা সুলতানা রুমা

খালেদা জিয়াকে কারাগারে বিষ প্রয়োগে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়

বিএনপির মনোনয়ন পেয়ে যা বললেন তুলি

তৃতীয় মাত্রার জিল্লুরের স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন

শফিউল বারী বাবুকে স্মরণ রেখেছে বিএনপি

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৯ জন সাবেক এমপি, নতুন যারা

ছাত্ররাজনীতি থেকে সংসদে বিএনপির ৪ নারী নেত্রী

আলোচনায় থেকেও বিএনপির মনোনয়ন পেলেন না যারা