হোম > রাজনীতি > বিএনপি

বঞ্চিত শিশু-প্রবীণদের সাথে ছাত্রদল নেতা বাসিতের নববর্ষ উদযাপন

স্টাফ রিপোর্টার

বাংলা নববর্ষ উপলক্ষে দেশীয় সংস্কৃতি ধারণ, লালন ও পালনের প্রয়াসে এতিম শিশু, দীর্ঘদিনের সহযোদ্ধা ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।

মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাজধানীর প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির মূল লক্ষ্য ছিল- নতুন বছরের আনন্দ সমাজের সব স্তরের মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া এবং বিশেষভাবে এতিম শিশু, দৃষ্টিপ্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করা।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি এবং বাঙালিদের ঐতিহ্যবাহী খাবারের আয়োজন করা হয়। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফল করেছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, বাংলা নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির ইতিহাস ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক সংহতির প্রতীক। তাই দেশীয় সংস্কৃতিকে ধারণ, লালন ও পালন করার প্রয়াসে এ আয়োজন করেন।

সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী

ছারছিনা মাদরাসার পাশে সন্ধ্যা নদীতে প্লাস্টিকের স্তূপ, ক্ষুব্ধ বিভাগীয় কমিশনার

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী

বিসিবির সাবেক পরিচালকসহ তিনজন সাময়িক নিষিদ্ধ

পে-স্কেলের অজুহাতে নিত্যপণ্যের দাম না বাড়ানোর আহ্বান

তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

খুলনায় ডেঙ্গুর দাপট, একদিনেই হাসপাতালে ২৪৬ রোগী

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যু

পাস হাতে সুন্দরবনে ফিরছেন বনজীবীরা

ভারতে ব্যাংকের ভল্টে সাড়ে ৭ কোটি রুপির জাল নোট, বেরিয়ে এলো বড় কেলেঙ্কারি