হোম > রাজনীতি > বিএনপি

জামায়াত-শিবির জালিম সংগঠনে পরিণত হয়েছে : রাশেদ খাঁন

আমার দেশ অনলাইন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির জালিম সংগঠনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। সম্প্রতি কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে রাশেদ খাঁন বলেন, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের রক্তাক্ত করে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পেশিশক্তির মহড়া দিয়েছে জামায়াত-শিবির। অতীতে বিরোধী দলকে সবসময় মজলুম ও বিনয়ী হিসেবে দেখা গেলেও প্রধান বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়ে দলটি আওয়ামী লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে বলে অভিযোগ করেন তিনি। ভবিষ্যতে এরা ক্ষমতায় গেলে ভিন্নমতকে ন্যূনতম স্থান দেবে না বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন।

জামায়াতের ভয়াবহতা সম্পর্কে এখন দলের নেতাকর্মীরা সচেতন হয়েছেন উল্লেখ করে দেশজুড়ে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে সাধুবাদ জানান তিনি।

জামায়াত ও দলটির সেক্রেটারি জেনারেলের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে রাশেদ খাঁন বলেন, দেশের গণতান্ত্রিক সংগ্রাম ও ফ্যাসিবাদের পতনে দল হিসেবে জামায়াতের চেয়ে গণঅধিকার পরিষদের অবদান বেশি। জামায়াত যখন গুপ্ত রাজনীতিতে ছিল, তখন গণঅধিকার পরিষদ রাজপথে ছিল বলেও দাবি করেন তিনি।

ডারউইনে স্মিথ-লিটনের কথার উত্তাপ

কাঁচা মরিচ ও টমেটোর ওপর থেকে শুল্ক প্রত্যাহার

সৃজনকলা গুণীজন সম্মাননা পেলেন আফজাল হোসেন

এফডিসি নিয়ে যে অভিমান শবনমের

রাস্তায় ফেলে গিয়েছিল স্ত্রী-সন্তানরা, সেই প্রবাসী জামালের মৃত্যু

চায়না প্রতিষ্ঠানে ৪৩০টি চাকরির সুযোগ করে দিলো ডাকসু

ট্রাম্পের গোপন যোগাযোগের দাবি নাকচ করল ইরান

‘জুলাই গণঅভ্যুত্থানের একক মালিকানা কাউকে নিতে দেওয়া যাবে না’

বাংলাদেশের কাছে আত্মসমর্পণে পরিবর্তনের ডাক হেইডেনের

অর্থবছর শুরু হবে ১ এপ্রিল, শেষ ৩১ মার্চ