হোম > রাজনীতি > বিএনপি

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার শপথ নিয়েছি

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নির্বাচনের ঘোষণা এসেছে এবং ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। এখন আবার নতুন করে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলা এবং নতুন করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা শপথ নিয়েছি।’

সোমবার (১৯ জানুয়ারি) ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলন।

মির্জা ফখরুল বলেন, মনোনয়নপত্র যখন বাছাই হয়, তখন কিছু সমস্যা থাকে এটা স্বাভাবিক বিষয়। তবে নির্বাচন কমিশন এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গে কাজ করছে।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে জিয়াউর রহমানের নাম সব সময় স্মরণ করতে হয়। তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন; সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। অর্থনীতিতে তলাবিহীন ঝুড়ি অভিহিত হওয়া দেশকে একটি সমৃদ্ধির অর্থনীতিতে পরিণত করেছিলেন।

বিএনপির অনেকের মনোনয়ন বাতিল হচ্ছে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মনোনয়ন যখন বাছাই হয়, তখন কিছু সমস্যা থাকে এটা নতুন কোনো ব্যাপার নয়। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যা আমরা মনে করেছি, সেগুলো গতকাল তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি, ইসি যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।’

আওয়ামী লীগের দাফন হয়ে গেছে দিল্লিতে

ভ্যাট কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

বিএনপি মহাসচিবের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

জুলাই বিপ্লবকে অবজ্ঞা করে এ কী বললেন এমপি নিলোফার!

ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও নিয়ে তোলপাড়

খেলা দেখা নিয়ে বিরোধে বিএনপি নেতা খুন

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা