হোম > রাজনীতি > বিএনপি

১৬ ঘণ্টায় ৭ সমাবেশ শেষে গুলশানে ফিরলেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

নির্বাচনি প্রচারের প্রথম দিনেই টানা ১৬ ঘণ্টায় ৭টি নির্বাচনি সমাবেশ সম্পন্ন করে গভীর রাতে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় সিলেটের ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন তিনি। এরপর পর্যায়ক্রমে সিলেট বিভাগ ও আশপাশের একাধিক জেলায় একের পর এক সমাবেশে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান।

দিনব্যাপী সফরের অংশ হিসেবে তিনি মৌলভীবাজারের শেরপুরের আইনপুর খেলার মাঠ, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠ, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠ, কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়াম এবং নরসিংদী পৌর এলাকা সংলগ্ন স্থানে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে অংশ নেন।

সবশেষ সমাবেশটি অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকায়। সেখানে রাত সাড়ে ৪টার দিকে সমাবেশ শেষ করেন তিনি।

সমাবেশ শেষে তারেক রহমান গভীর রাতে গুলশানের বাসায় পৌঁছান বলে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দীর্ঘ এই সফরে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত জনসমাবেশগুলোতে গভীর রাত পর্যন্ত বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে সংশ্লিষ্টরা জানান।

দেশে এখন যে অপকর্মগুলো হচ্ছে সেগুলো জামায়াত করছে

ধর্ষণ-হত্যা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি নৈতিক অবক্ষয়ের ভয়াবহ প্রতিফলন

স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদে আলোচনায় যারা

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াতের সেক্রেটারি জেনারেল

তারেক রহমানের জন-আস্থা টলাতে পারছে না প্রতিপক্ষ: রিজভী

জিয়ার মৃত্যুবার্ষিকীতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা

গ্রাফিতি ইস্যুতে বিএনপি-এনসিপি উত্তেজনা, সভা-সমাবেশ নিষিদ্ধ

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন

ফারাক্কা বাঁধ মরণফাঁদে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণা