বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুবদলের পদবঞ্চিত নেতারা। এ সময় তারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে স্মারকলিপি দেওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানান তারা।
বৃহস্পতিবার সকালে রাজধানীর হেয়ার রোডে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় যুবদলের পদবঞ্চিত নেতাদের ৩০ থেকে ৩৫ জন অংশ নেন।
বৈঠকে অংশ নেওয়া নেতাদের মধ্যে ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম রফিক, মো. হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, যুবদল কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকার বিষয়ক সাবেক সম্পাদক মোহাম্মদ তৌহিদুল ইসলাম রিয়ন, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলি উদ্দিন সুমন, সাবেক সহ-শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আসাদুল আলম টিটু, সাবেক সহক্রীড়া সম্পাদক বি এম আমান উল্লাহ বিপুল, সাবেক সহসাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক, সাবেক স্বাস্থ্য বিষয়ক সহসম্পাদক ডা. বাছেদুর রহমান সোহেল, সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, সরকার মামুন, সদস্য শাহিনুজ্জামান মিন্টু, সেলিম হোসাইন মুন্না আকন্দ, মিজান খান, দুলাল হোসেন (সহসাধারণ সম্পাদক পদমর্যাদা) হাফিজুর রহমান হাফিজ প্রমুখ।