হোম > রাজনীতি > বিএনপি

সরোয়ার আলমগীরকে এমপি করে ইসির গেজেট

চট্টগ্রাম-২ আসন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

হাইকোর্টে প্রার্থিতা বৈধ ঘোষণার রায়ের কপি পাওয়ার পর চট্টগ্রাম-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের ফলাফলের গেজেট প্রকাশ করছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার গেজেট প্রকাশের পর সংসদ সদস্য হিসেবে তার শপথ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংসদ সচিবালয়ে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছে ইসি।

বৃহস্পতিবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। এর ফলে তার নির্বাচনী ফল প্রকাশ ও সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের আইনি বাধা দূর হয়।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সরোয়ার আলমগীর বিজয়ী হলেও তার প্রার্থিতা নিয়ে আইনি জটিলতার কারণে নির্বাচন কমিশন ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত রেখেছিল।

নির্বাচনের আগে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও একই আসনে জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন ঋণখেলাপির অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেন। গত ১৮ জানুয়ারি ইসি সেই আপিল মঞ্জুর করে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে।

পরদিন ১৯ জানুয়ারি তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি শেষে ২৭ জানুয়ারি হাইকোর্ট নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে তাকে নির্বাচনে অংশ নেওয়া এবং ‘ধানের শীষ’ প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।

পরে ওই আদেশের বিরুদ্ধে জামায়াত প্রার্থী আপিল বিভাগে লিভ টু আপিল করেন। আপিল বিভাগ সরোয়ার আলমগীরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল প্রকাশ ও গেজেট প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেন।

এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন এতদিন গেজেট প্রকাশ থেকে বিরত ছিল। হাইকোর্টের সর্বশেষ রায়ের পর সেই জটিলতার অবসান হলো।

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক: রাষ্ট্রপতি

স্বৈরাচারবিরোধী আন্দোলনে বীরের মতো লড়াই করেছে তারুণ্য শক্তি

১৮ বছর আগের যে মামলায় গ্রেপ্তার হলেন বিদিশা

বিচারকদের বাণিজ্যিক কোচিং কার্যক্রমে নিষেধাজ্ঞা

১৪১ কোটি টাকা আত্মসাৎ: সাবেক ভূমিমন্ত্রীসহ ২৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

কোচিং-টিউশন বাণিজ্য ঠেকাতে আইডিয়ালে বড় রদবদল

নাহিদদের কার্যালয়ে ডা. শফিক, দিলেন ঐক্যের বার্তা

জোন্স জটিলতা ও বাফুফের 'যন্ত্রণা' বাড়াচ্ছেন

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার প্রতিবাদে এনসিপির মশাল মিছিল