হোম > রাজনীতি > বিএনপি

গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: ছাত্রদল নেতা আকরাম

স্টাফ রিপোর্টার

গুপ্তভাবে রাজনীতি পরিচালনাকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের ঘোষণা দিয়েছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ।

বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কলেজ ও পাবনা ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল। মিছিলটি টোলারবাগ ফুটওভার ব্রিজ থেকে শুরু হয়ে মিরপুর-২ এলাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে আকরাম আহমেদ বলেন, গত ১৬-১৭ বছরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার অনুসারীরা দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল। একই কায়দায় বর্তমানে শিবিরের নেতাকর্মীরা গুপ্তভাবে অবস্থান নিয়ে ছাত্রদলসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর ধারাবাহিক হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ঢাকা মহানগর পশ্চিমের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও অলিগলিতে ‘গুপ্ত রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে এবং এ বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। “গুপ্ত শিবিরের কোনো স্থান হবে না—আজ থেকে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর করা হবে,” যোগ করেন তিনি।

হুঁশিয়ারি দিয়ে আকরাম আহমেদ বলেন, ভবিষ্যতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর এ ধরনের হামলা হলে তা প্রতিহত করা হবে।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মো. রবিন খান, সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা গোলাপ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জিন্নাহ, সহ-সভাপতি সারোয়ার আলম পিয়াস ও কাউছার খান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার মাহমুদ রাফি ও জাকারিয়া খান সিজার, দপ্তর সম্পাদক শহীদুল শহীদুল, সহ-দপ্তর সম্পাদক কাজী কাউসারসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

প্রয়াত বিএনপি নেতা নোমানের নামে মন্ত্রণালয়ের আমন্ত্রণ

সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরুন

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি

গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

মিডিয়া এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে

উত্তরায় বিএনপি নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান

শহীদ জিয়ার সমাধিতে যুবদলের নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন