হোম > রাজনীতি > বিএনপি

গণভোটের রায় ভিন্ন খাতে নিতে চাইছে কিছু দল

উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘গণভোটের রায় ভিন্ন খাতে নিতে চাইছে কিছু রাজনৈতিক দল। যারা জুলাই সনদকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়, তারা সফল হলে জনগণের কর্মসূচি ব্যাহত হবে। তাই জনগণকে সতর্ক থাকার আহ্বান রইল।’

সোমবার (২৬ এপ্রিল) যশোরের শার্শা উপজেলার উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেছেন, ‘যতদিন দায়িত্ব থাকবে, জনগণকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করা হবে। আর আমাদের প্রতিটি কর্মসূচি হবে মানুষের জন্য।’

খাল খনন কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম বিএনপি ক্ষমতায় এসে মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে দেশে আমরা শহীদ জিয়ার রেখে যাওয়া সেই খাল খনন কর্মসূচি শুরু করব। ইনশাল্লাহ আগামী পাঁচ বছরে আমরা চেষ্টা করব সারা দেশে এই উলশী খালের মতো প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের।’

তিনি বলেন, ‘বাংলাদেশে প্রায় ২০ কোটি জনসংখ্যা, এর অর্ধেক হচ্ছে নারী। দেশনেত্রী খালেদা জিয়া এই নারীদের জন্য শিক্ষাব্যবস্থা ফ্রি করে দিয়ে গেছেন। প্রথমবার করেছেন স্কুল পর্যায়ে, দ্বিতীয়বার করেছেন ইন্টারমিডিয়েট পর্যায়ে। দেশনেত্রী খালেদা জিয়ার সেই কর্মসূচির অংশকে আমরা আরও সামনে নিয়ে যেতে চাই।’

তারেক রহমান বলেন, ‘আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, খালেদা জিয়া ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি করে দিয়ে গেছেন, আমরা মেয়েদের শিক্ষাব্যবস্থা ডিগ্রি পর্যন্ত অর্থাৎ, উচ্চতর পর্যন্ত বিনা মূল্যে ব্যবস্থা করব ইনশাল্লাহ। শুধু মেয়েদের শিক্ষাব্যবস্থা আমরা ডিগ্রি পর্যন্ত ফ্রি করব না, একই সঙ্গে আমাদের যে মেয়েরা ভালো রেজাল্ট করতে পারবে, তাদের জন্য আমরা উপবৃত্তির ব্যবস্থা করব, যাতে করে তারা আরও উচ্চতর শিক্ষা লাভ করতে পারে।’

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মাটি কেটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এমবি

তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. আবদুল মঈন খান

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

গণভোটের রায় বাস্তবায়ন না হলে কী করবে ১১ দল, জানালেন নাহিদ

প্রধানমন্ত্রীর নির্দেশে ওই শিশুকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

যশোরে খামারে মাছ মৃত্যুর কারণ লোডশেডিং নয়, অব্যবস্থাপনা: তদন্ত কমিটি

নিখোঁজ নয়, ‘আর্থিক সংকটে’ সপরিবারে আত্মগোপনে সোনা ব্যবসায়ী পিন্টু দাস

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

শ্রীমঙ্গলে বাড়ি থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

মোংলায় কোস্ট গার্ডের সবুজ অভিযান, রোপণ হবে ৯৪০০ চারা