হোম > রাজনীতি > বিএনপি

দেশের সর্বনাশ করে হাসিনা দিল্লি পালিয়ে গেছেন: মির্জা ফখরুল

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সর্বনাশ করে স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি পালিয়ে গেছেন। বিপদে ফেলে গেছে, কেবল তার দলের নেতাকর্মীদের নয়, পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াকে।

সোমবার দুপুরে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনি জনসংযোগে এসব মন্তব্য করেন তিনি।

বিএনপি মহাসচিব হিন্দু সম্প্রদায়ের মানুষকে সাহস নিয়ে থাকার তাগিদ দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে বাংলাদেশ সংবাদ সংস্থা।

তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষকে সাহস নিয়ে থাকতে হবে, আপনাদের যে কোনো সমস্যায় আমরা আপনাদের পাশে আছি। আপনারা যাকে খুশি তাকে ভোট দেবেন, কেউ বাধা দিলে আমরা আপনাদের পাশে আছি।

কেউ যেন নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে এজন্য সজাগ থাকার আহ্বান জানান তিনি।

যারা ৭১ সালে পাকিস্তানিদের সহায়তা করেছে তাদেরকে বর্জন করে দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

আপনাদের দ্বারাই আগুন-সন্ত্রাস সম্ভব: আ. লীগকে সমাজকল্যাণ মন্ত্রী

‘বিরোধী দল লংমার্চের নামে শোভাযাত্রা করলেও আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে টুঁ শব্দটিও করছে না’

আ.লীগের সন্ত্রাস ঠেকাতে মাঠে থাকবে বিএনপি

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন: তিন প্রার্থীর সাক্ষাৎকার নিল বিএনপি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক সন্ধ্যায়

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব: যুবদল সভাপতি মুন্না

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী