হোম > রাজনীতি > বিএনপি

শহীদ জিয়ার সমাধিতে যুবদলের নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন

স্টাফ রিপোর্টার

নবগঠিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির প্রথম কর্মসূচির অংশ হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী যুবদল।

শনিবার রাজধানীর জিয়া উদ্যানে বেলা সোয়া ১১টার দিকে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর আগে সকাল থেকেই জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ দেশের বিভিন্ন জেলা, মহানগর ও ইউনিটের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে কর্মসূচিতে অংশ নেন। বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সমাধিস্থল এলাকায় এসে অবস্থান নেন তারা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা মহানগর এবং বিভিন্ন জেলা ইউনিটের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

যুবদল কেন্দ্রীয় কমিটির যোগাযোগবিষয়ক সম্পাদক সাজিদ হাসান বাবু বলেন, নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির প্রথম কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সংগঠনের ঐক্য ও শক্তির বহিঃপ্রকাশ। শহীদ জিয়ার আদর্শ এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বের চেতনা ধারণ করে যুবদল গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের স্বার্থ রক্ষায় কাজ করে যাবে।

নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম কর্মসূচি হওয়ায় নেতাকর্মীদের মধ্যে ছিল বাড়তি উৎসাহ-উদ্দীপনা। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে জিয়া উদ্যানে মানুষের উপস্থিতি বাড়তে থাকে এবং পুরো এলাকা পরিণত হয় যুবদলের নেতাকর্মীদের মিলনমেলায়।

এসআর

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

ডাকসুর উদ্যোগে কবি জসীমউদদীন হলে কম্পিউটার ল্যাব স্থাপন

ফেনীতে এক দিনেই সড়কে ঝরল ৫ প্রাণ

প্রাকৃতিক সম্পদ রক্ষায় সামাজিক উদ্যোগ সময়ের দাবি: এমপি মিলন

ডিজিএফআই পরিচয়ে সিএনজি চালক অপহরণ, আটক ৩

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

চাঁদপুরে ৮ হাজার একরজুড়ে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ: বিডা চেয়ারম্যান

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ