হোম > রাজনীতি > বিএনপি

শুধু রাজনৈতিক প্রতিযোগিতা নয়, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন

স্টাফ রিপোর্টার

আসন্ন নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রতিযোগিতা নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা–১৭ আসনের নির্বাচনি প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।

রোববার রাজধানীর বনানীতে ঢাকা ১৭ আসনের নির্বাচনে প্রচারণা প্রধান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের সাথে একমত বিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

আবদুস সালাম বলেন, একটাই কথা—আপনাদেরকে কাজটা করতে হবে। যে দায়িত্ব আপনাদের দেওয়া হয়েছে, সেই দায়িত্ব সুচারুভাবে পালন করতে পারলেই আমরা আমাদের নেতা তারেক রহমানকে নির্বাচিত করতে পারবো।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রতিযোগিতা নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। এসময় ঢাকা–১৭ আসনের নির্বাচনি প্রচার জোরদার করতে নেতাকর্মীদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বানও জানিয়েছেন তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নাজিমুদ্দিন আলম, সহ তথ্য বিষয়ক সম্পাদক শামীমুর রহমান, নুর আফরোজ জ্যোতি, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা।

মব করার উদ্দেশে ঝিনাইদহে গিয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশে এখন যে অপকর্মগুলো হচ্ছে সেগুলো জামায়াত করছে

ধর্ষণ-হত্যা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি নৈতিক অবক্ষয়ের ভয়াবহ প্রতিফলন

স্বেচ্ছাসেবক দলের শীর্ষ পদে আলোচনায় যারা

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াতের সেক্রেটারি জেনারেল

তারেক রহমানের জন-আস্থা টলাতে পারছে না প্রতিপক্ষ: রিজভী

জিয়ার মৃত্যুবার্ষিকীতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা

গ্রাফিতি ইস্যুতে বিএনপি-এনসিপি উত্তেজনা, সভা-সমাবেশ নিষিদ্ধ

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন

ফারাক্কা বাঁধ মরণফাঁদে পরিণত হয়েছে: মির্জা ফখরুল