হোম > রাজনীতি > বিএনপি

সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরুন

জামায়াতকে যুবদল সভাপতি

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না জামায়াতের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসুন।’

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশ শেষে নয়াপল্টন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মোনায়েম মুন্না বলেন, বিএনপির একজন সংসদ সদস্যের বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করে হিজাববিরোধী বক্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট সংসদ সদস্য তার বক্তব্যে হিজাব প্রসঙ্গই তোলেননি। অথচ বিষয়টি নিয়ে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে এবং বিভিন্ন স্থানে উস্কানিমূলক কর্মসূচি পালন করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ইসলামপ্রিয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেছিলেন। যে দলের প্রতিষ্ঠাতা এ কাজ করেছেন, সেই দলের ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড থাকতে পারে না।

যুবদল সভাপতি আরও বলেন, বিএনপি ইসলামের প্রতি আন্তরিক শ্রদ্ধাশীল। এর প্রমাণ হিসেবে সমাবেশ চলাকালে আজানের সময় কর্মসূচি সাময়িকভাবে বন্ধ রাখার কথাও উল্লেখ করেন তিনি।

জামায়াতের উদ্দেশে মুন্না বলেন, বিভ্রান্তিকর বক্তব্য ও অপপ্রচারের মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করবেন না। এ ধরনের সস্তা রাজনীতি পরিহার করুন এবং সুস্থ রাজনৈতিক চর্চায় ফিরে আসুন।

তিনি সতর্ক করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন বা আপত্তিকর মন্তব্য করা হলে যুবদল তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল প্রমুখ।

এমএমআর

পাকিস্তানের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী

ভারতের দাসত্ব চায় আ.লীগ: শামসুজ্জামান দুদু

রিজভীর বাসভবনে হামলার পরিকল্পনার প্রতিবাদে ইউট্যাবের নিন্দা

গুম-খুনের রাজনীতিতে আর ফিরতে পারবে না আ.লীগ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: রিজভী

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরতে হবে