হোম > রাজনীতি > বিএনপি

মামুনুলের চেয়ে অল্প ব্যবধানে এগিয়ে ববি হাজ্জাজ

সোচ্চার-এর জরিপ

স্টাফ রিপোর্টার

বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। ছবি: আমার দেশ

ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ও প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ববি হাজ্জাজের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সোচ্চার।

শনিবার রাজধানীর কারওয়ান বাজারে ‘নির্বাচনি জরিপ: প্রধান চারটি রাজনৈতিক দলের প্রধানদের আসন’ শীর্ষক জরিপের ফল প্রকাশ করেন সোচ্চারের প্রেসিডেন্ট ড. শিব্বির আহমদ।

জরিপ অনুযায়ী, ঢাকা-১৩ আসনে ৩৪ শতাংশ ভোটার ভোট দেবেন মামুনুল হককে। ববি হাজ্জাজকে ভোট দেবেন ৩৬ দশমিক ৮ শতাংশ ভোটার। কাকে ভোট দেবেন, বলতে চান না ১০ দশমিক ১ শতাংশ ভোটার। এখনও সিদ্ধান্ত নেননি ১৫ দশমিক ৮ শতাংশ ভোটার এবং ভোট দেবেন না ১ দশমিক ৭ শতাংশ ভোটার।

আসনটিতে দৈবচয়নের ভিত্তিতে নির্ধারিত ৬০৬ জন ভোটারের মধ্যে জরিপটি পরিচালনা করে সোচ্চার। যাদের মধ্যে ৩২৪ জন পুরুষ ও ২৮২ জন নারী।

সংকটের মধ্যে কৃষিমন্ত্রীর গোডাউন ভর্তি সারে

ইয়েমেনের মোখা শহর দখল করল ইরান সমর্থিত হুথিরা

একদিন পিছিয়ে শনিবার শুরু বায়তুল মুকাররমের মাসব্যাপী ইসলামি বইমেলা

মাদকের অভিযোগে ৫০ বছরের পুরোনো মেলা বন্ধ

স্বর্ণজয়ের লক্ষ্যে ঘাম ঝরাচ্ছেন ক্রিকেটাররা

পাকিস্তানের ১৩৩ এর জবাবে ইংল্যান্ড ৪৫৩

ছয় ফুটবলারকে বাদ দিলেন কোচ ডুলি

খুলশীতে ৮ তলা ভবনে অভিযান, ৬৩ বিদেশি আটক

ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান, ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার

প্যারিসের রাতে ৬ গোলের রাজকীয় তান্ডব