হোম > রাজনীতি > বিএনপি

উত্তরাঞ্চলে নির্বাচনি প্রচার শুরু করছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

তারেক রহমান। ফাইল ছবি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার থেকে উত্তরাঞ্চলে তিনদিনের নির্বাচনি প্রচারাভিযান শুরু করছেন। এ কর্মসূচির অংশ হিসেবে তিনি আজ দুপুরে রাজশাহী যাচ্ছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মাদরাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনি সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর একই দিনে বিকেল সাড়ে ৫টায় নওগাঁর এটিএম মাঠে এবং রাত সাড়ে ৭টায় আলফাতুন্নেসা খেলার মাঠে আরো দুটি নির্বাচনি সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যানের।

তিনদিনের সফরসূচির মধ্যে রয়েছে ৩০ জানুয়ারি বিকেলে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত। এরপর রংপুর ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি। পরদিন ৩১ জানুয়ারি দুপুরে বিসিক শিল্প পার্কে এবং বিকালে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি।

এ সফরকালে বিএনপি চেয়ারম্যান দুদিন বগুড়ার হোটেল নাজে রাতযাপন করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

তারেক রহমান গত ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনি প্রচারাভিযান শুরু করেন। এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম এবং ২৭ জানুয়ারি ময়মনসিংহে নির্বাচনি প্রচার চালান। এ পর্যন্ত তিনি মোট ১৬টি নির্বাচনি জনসভায় অংশ নিয়েছেন।

চট্টগ্রামে ১৪ কেজি ওজনের অজগর উদ্ধার

জলবায়ু নিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর

মেয়াদ শেষে ৭৫ শতাংশ সংস্কার বাকি, সিলেট-ছাতক ট্রেন চলাচলে অনিশ্চয়তা

চীনের বাণিজ্য ও কৌশলগত সম্প্রসারণের সেতু আফগান সীমান্তের ওয়াখান করিডর

দেওয়ানগঞ্জে ৫ মেট্রিকটন অবৈধ সার জব্দ

মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে

নেপাল-তিব্বতে মৃত ছাড়াল ১০০০, নিখোঁজ ৪৪৬২

চার যুগে বিএনপি, জিয়াউর রহমান থেকে তারেক রহমান

সাগর-রুনি হত্যার সুষ্ঠু তদন্তের স্বার্থে সন্দেহভাজন ব্যক্তির নাম এখনই প্রকাশ করা উচিত নয়

বাগাতিপাড়ায় মেরামত কাজ শেষে রেল যোগাযোগ স্বাভাবিক