হোম > রাজনীতি > বিএনপি

একটি দল নির্বাচনের আগেই ঠকাচ্ছে, পরে কী হবে বুঝে নিয়েন

সিলেটের জনসভায় তারেক রহমান

স্টাফ রিপোর্টার

নির্বাচনের আগে একটি দল মানুষকে ঠাকাচ্ছে বলে মন্তব্য করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘এখন আমি আপনাদের সামনে একটি প্রশ্ন করতে চাই, এখানে কারা (মাঠে উপস্থিত) ওমরাহ বা হজ করে এসেছেন, হাত তোলেন।’

তখন মাঠে উপস্থিত একাধিক ব্যক্তি হাত তোলেন। তার মধ্য থেকে একজনকে মঞ্চে আনা হয় এবং তারেক রহমান তাকে জিজ্ঞাসা করেন, আপনি কাবা শরীফে গেছেন? কাবা শরীফের মালিক কে? তখন ওই ব্যক্তি বলেন— আল্লাহ, আল্লাহ।

বৃহস্পতিবার দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান আরও বলেন, আমরা সবাই মুসলমান। এই দিন-দুনিয়ার যা দেখি, এই পৃথিবীর মালিক কে? তখন হজকারী ব্যক্তি বলেন—আল্লাহ। এই সূর্য, নক্ষত্র যা দেখি তার মালিক কে? আল্লাহ। বেহেশতের মালিক কে? আল্লাহ।

তারেক রহমান বলেন, ‘আপনারা সবাই সাক্ষী দিলেন— দোযখ-বেহেশতের মালিক আল্লাহ। এই পৃথিবী, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কী দাঁড়াল? নির্বাচনের আগেই একটি দল এই দিবে, ওই দিব, বেহেস্তের টিকিট দিব, বলছে না?’

তিনি আরও বলেন, ‘যেটার মালিক মানুষ না, সেটার কথা যদি সে বলে, তাহলে কি শিরক করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু মাত্র আল্লাহর। কাজেই আগে তো আপনাদের ঠকাচ্ছে। নির্বাচনের পরে কেমন ঠকাবে, এবার বোঝেন। শুধু ঠকাচ্ছে না, যারা মুসলমান, তাদের শিরক করাচ্ছে, নাউজুবিল্লাহ।’

তারেক রহমান আরও বলেন, ‘একটি দলের নেতারা বলছেন অমুককে দেখেছি, তমুককে দেখেছি। এবার একে দেখেন। ১৯৭১ সালের যুদ্ধে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। সেই সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি। যাদের ভূমিকার কারণে লাখ লাখ মানুষ শহীদ হয়েছে। মা-বোনরা সম্ভ্রম হারিয়েছে। কাজেই তাদের বাংলাদেশের মানুষ দেখে নিয়েছে।’

বিএনপির শীর্ষ এই নেতা বলেন, ‘এখন কুফরির বিরুদ্ধে, হঠকারিতার বিরুদ্ধে, এই মিথ্যার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা দেশকে স্বৈরাচারমুক্ত করেছি। এখন মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।’

মিষ্টির শূন্য আসনে মনোনয়ন কিনলেন ৭০ নেত্রী

দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের ব্রেইল কোরআন ও সাদাছড়ি দিলেন ছাত্রদল নেতা বাসিত

বিজেপির মতো জামায়াত-শিবিরও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে চায়: নাছির

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার

ড. ইউনূসের কাছে আমরা ঋণী, তাকে হেনস্তাকারীরা স্বৈরাচার: আবিদ

গুপ্ত ও ফ্যাসিস্ট মিলে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে: হুইপ বকুল

সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রতিমন্ত্রী ইশরাকের শোক

বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ সফল হতে পারে না: প্রতিমন্ত্রী

বিএনপির সংসদীয় দলের বৈঠক সন্ধ্যায়