হোম > রাজনীতি > বিএনপি

কাল যে ৩ জেলায় প্রচার চালাবেন তারেক রহমান

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে বিএনপির জনসভায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : মঞ্জুর মোরশেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এদিন জেলা সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে ভাষণ দেবেন তিনি। তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা।

তারেক রহমানের সফরসূচির বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

সফরসূচি অনুযায়ী, ময়মনসিংহের সমাবেশ শেষে যাত্রাপথে বিএনপির চেয়ারম্যান আরো দুটি নির্বাচনি জনসভায় অংশ নেবেন। সন্ধ্যা ৬টায় গাজীপুরের রাজবাড়ি মাঠে আর সন্ধ্যা ৭টায় উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখবেন।

দিনের কর্মসূচি শেষে রাত ৮টায় গুলশানস্থ নিজ বাসভবনে পৌঁছাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

হাসিনাকে ফুল দিয়ে নয়, আইনি প্রক্রিয়ায় ফেরাতে হবে: রিজভী

প্রত্যাবর্তন নয়, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরতে হবে

জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী

আগুন-সন্ত্রাস করে পার পাবেন না: হাসিনাকে জাহিদ হোসেন

সাইন্সল্যাবে ককটেল বিস্ফোরণের পর ছাত্রদলের বিক্ষোভ