হোম > রাজনীতি > বিএনপি

আ.লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে নিউমার্কেটে ছাত্রদলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার রাত ১০টার দিকে নীলক্ষেত মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি নিউমার্কেট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা কলেজের মূল ফটকের সামনে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিলটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দয়ালের নেতৃত্বে আয়োজিত হয়। এ বিক্ষোভ মিছিলে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, আহ্বায়ক সদস্য, মহানগর শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও সদস্যসহ থানা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় মিজানুর রহমান দয়াল বলেন, আওয়ামী লীগের উদ্দেশে আমাদের স্পষ্ট বার্তা-তারা যদি আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে এবং দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কঠোরভাবে তা প্রতিহত করবে।

তিনি আরও বলেন, ছাত্রদল প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সব সংকটময় পরিস্থিতিতে দেশের মানুষ ও দেশের পক্ষে সংগ্রাম করে আসছে। ইনশাআল্লাহ, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।

আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

অননুমোদিত ৩১ ঋণ অ্যাপ নিয়ে সতর্ক করল বিএফআইইউ

ফৌজদারহাটে জলিল টেক্সটাইলে হবে অস্ত্রের কারখানা, হস্তান্তর ঘিরে শ্রমিকদের অসন্তোষ

৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী চান রুমিন ফারহানা!

ভয়াবহ বন্যায় নেপালজুড়ে উদ্ধার তৎপরতা, মোতায়েন ৯ হাজারের বেশি সদস্য

‘মুসলিম দেশের বিরুদ্ধে আগ্রাসনে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেবেন না’

মিরসরাইয়ে ১৬ চোরাই মোবাইলসহ চক্রের সদস্য গ্রেপ্তার

সিডিএর অভিযানে ১৩ ভবনকে ৪১ লাখ টাকা জরিমানা

রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর লাশ দেশে পৌঁছেছে