হোম > রাজনীতি > বিএনপি

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভোট করতে দেওয়া হবে না

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ

স্টাফ রিপোর্টার

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নেই উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভোট করতে দেওয়া হবে না।

শনিবার সন্ধ্যায় দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি। নির্বাচনি আপিল শুনানি ও নির্বাচনের সার্বিক বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আসিফ মাহমুদ বলেন, আমরা আইনি লড়াই চালিয়ে যাবো। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভোট করতে দেওয়া হবে না। আইনি, রাজপথসহ সব ক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাবো। প্রয়োজনে আসনে তাদের প্রতিরোধ করবো আমরা।

মিষ্টির শূন্য আসনে মনোনয়ন কিনলেন ৭০ নেত্রী

দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের ব্রেইল কোরআন ও সাদাছড়ি দিলেন ছাত্রদল নেতা বাসিত

বিজেপির মতো জামায়াত-শিবিরও ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে চায়: নাছির

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুক্রবার

ড. ইউনূসের কাছে আমরা ঋণী, তাকে হেনস্তাকারীরা স্বৈরাচার: আবিদ

গুপ্ত ও ফ্যাসিস্ট মিলে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে: হুইপ বকুল

সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রতিমন্ত্রী ইশরাকের শোক

বিএনপিকে হাসিনার ভূতে ধরেছে: মামুনুল হক

জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ সফল হতে পারে না: প্রতিমন্ত্রী

বিএনপির সংসদীয় দলের বৈঠক সন্ধ্যায়