হোম > রাজনীতি > বিএনপি

৯০-এর আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

বিএনপির সাবেক চেয়ারপারসন ও মরহুম বেগম খালেদা জিয়াকে ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ছাত্র-জনতার সংগ্রামের ‘মূর্ত প্রতীক’ হিসেবে আখ্যায়িত করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল শনিবার ঢাকাসহ সারা দেশে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানান বিএনপির এই নেতা।

তিনি বলেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলার দলীয় কার্যালয়ে একযোগে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এ ছাড়া সকাল ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়েও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানান রিজভী। সংবাদ সম্মেলনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জামায়াত মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে

আ.লীগ ঘিরে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ, সতর্ক করলেন বিশ্লেষকেরা

সালাহউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠিত

মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা শিগগিরই, আলোচনায় সাবেক ও নতুনরা

আ.লীগের সঙ্গে জামায়াতের সম্পর্ক থাকার প্রমাণ আছে

রাজশাহীতে আখচাষিদের প্রণোদনা তালিকায় বিএনপির এমপি চাঁদের নাম, বিতর্ক তুঙ্গে

বিএনপির সংরক্ষিত নারী আসনে সাক্ষাৎকার শুরু

প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে ছিলেন তারেক রহমান

ফুলবাড়ী বিএনপির কমিটিতে সরকারি চাকরিজীবীদের ছড়াছড়ি

একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করাসহ এনসিপির তিন দাবি