হোম > রাজনীতি > বিএনপি

নির্বাচনি প্রচার শেষে বাবা–মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রচার শেষ মুহূর্তে আবেগঘন পরিবেশে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার রাতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি তাদের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন। এরআগে দিনে ঢাকার ৮টি স্থানে নির্বাচনি জনসভায় অংশ নেন তারেক রহমান। প্রচার শেষে বাসায় যাওয়ার আগে বাবা মায়ের কবর জিয়ারত করেন তিনি।

নীরব ও ভাবগম্ভীর সেই মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগ এবং বেগম খালেদা জিয়ার আপসহীন গণতান্ত্রিক সংগ্রামের স্মৃতিতে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত বিএনপি নেতাকর্মীরাও।

নির্বাচনের ঠিক আগমুহূর্তে এই কবর জিয়ারতকে বিএনপির নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আবেগ, দায়বদ্ধতা ও অটুট প্রত্যয়ের প্রতীক হিসেবে দেখছেন বলে তারা মন্তব্য করেন নেতাকর্মীরা।

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব

সরকারকে সহযোগিতা করাই দলের দায়িত্ব: যুবদল সভাপতি মুন্না

সাংস্কৃতিক কর্মী বাহিনী ছাড়া রাজনৈতিক আন্দোলন সফল হয় না: রিজভী

রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

অবিলম্বে ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি অপসারণ চাইল ছাত্রদল

স্থানীয় নির্বাচনে যে কঠিন পরীক্ষার মুখোমুখি বিএনপি

আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে: রিজভী