হোম > রাজনীতি > বিএনপি

শার্শার উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, যশোর

ছবি: ভিডিও থেকে নেওয়া

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত যশোরের ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে মাটি কেটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

পরে তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় তার সঙ্গে কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী, এমপি, স্থানীয় নেতা ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উলাশী খাল পুনঃখনন উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত কৃষক ও স্থানীয় জনতার উদ্দেশে বলেন, এই খাল পুনঃখননের মাধ্যমে এলাকার চাষিরা ফসলের ক্ষেতে আবার সেচ সুবিধা পাবেন। ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে এগিয়ে যাবে দেশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার ২৬টি গ্রামের মানুষের সুবিধার জন্য উলাশীর যদনাথপুর খাল খনন করেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে খালটির নাম হয়ে যায় জিয়া খাল। এলাকার কৃষিজমিতে সেচ সুবিধার জন্য এই খাল খনন করা হয়। উলাশীতে পরবর্তীতে অনেক প্রকল্পও নেওয়া হয়। যদিও মাঝপথে এসব প্রকল্প থমকে যায়।

পরে এদিন দুপুরে জেলা প্রশাসক অশেক হাসান খালটি পরিদর্শন করে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন। অশেক বলেন, দীর্ঘ ৫০ বছরে উলাশী-যদুনাথপুর খাল সংস্কার না করায় অস্তিত্বের সংকটে পড়েছে। সেই খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার। ৫০ বছর আগে জিয়াউর রহমানের নিজে হাতে কোদাল নিয়ে খনন করা সেই খাল পুনঃখননকাজের উদ্বোধনে করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এমবি

প্রয়াত বিএনপি নেতা নোমানের নামে মন্ত্রণালয়ের আমন্ত্রণ

সস্তা রাজনীতি পরিহার করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরুন

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি

গণতন্ত্রের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

মিডিয়া এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে

উত্তরায় বিএনপি নেতাকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান

শহীদ জিয়ার সমাধিতে যুবদলের নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন