হোম > রাজনীতি > বিএনপি

জিয়ার মৃত্যুবার্ষিকীতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা

আমার দেশ অনলাইন

ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে নেওয়া

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সাতদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভা শেষে সাংবাদিকদের এ কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, ৩০ মে সকাল ৬টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একইদিন সকাল ১১টায় দলের নেতাকর্মীরা জিয়ার মাজার জিয়ারত করবেন। এতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

এছাড়া ৩১ মে দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে কাপড় ও চাল বিতরণ করা হবে। একই ধরনের কর্মসূচি সারা দেশেও পালিত হবে।

রিজভী জানান, বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনও পৃথক কর্মসূচি পালন করবে। এর মধ্যে ওলামা দল, জাসাস, মুক্তিযোদ্ধা দল ও ছাত্রদল মিলাদ মাহফিলের আয়োজন করবে। যুবদল ১০টি বিভাগে আলোচনা সভা করবে। এছাড়া স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলও আলোচনা সভার আয়োজন করবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে কড়া নির্দেশনা দিয়ে বলেন, জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো আয়োজন করা যাবে না। রাস্তা আটকিয়ে সভা-সমাবেশ না করে খোলা জায়গায় কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এমবি

জনগণকে প্রতিপক্ষ বানিয়ে কেউ সফল হতে পারে না: প্রতিমন্ত্রী

বিএনপির সংসদীয় দলের বৈঠক সন্ধ্যায়

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের মতামতকে গুরুত্ব দিতে হবে: রিজভী

চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে ছাত্রদলের নিন্দা, জড়িতদের গ্রেপ্তারের দাবি

রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী

অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা শুধুই সুবিধাবাদী: ববি হাজ্জাজ

নতুন-পুরোনোদের সমন্বয়ে কমিটি গঠনের পরিকল্পনা

মুসলমানদের কারণে নয়, সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান আজ প্রধানমন্ত্রী: এমপি বুলু

সড়কে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাতে হবে

আবরার হত্যার প্রতিবাদই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে তীব্র করেছে: রিজভী