হোম > রাজনীতি > বিএনপি

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হলো বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ককে

স্টাফ রিপোর্টার

অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। ছবি: সংগৃহীত

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে অসুস্থ অবস্থায় ঢাকা আনা হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

শায়রুল কবির খান জানান, গত বৃহস্পতিবার বগুড়ায় নিজ বাসায় বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন ডা. পাভেল। পরে তাকে বগুড়ার টিএমএস হাসপাতালে রাতে ভর্তি করা হয়। গতকাল বেলা ২টা ৩০ মিনিটের দিকে বগুড়া থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনে ইউনাইটেড হাসপাতালে (কন্টিনেন্টাল হাসপাতালে) ভর্তি করা হয়েছে।

শায়রুল কবির খান আরও জানান, বর্তমানে অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধায়নে ডা. পাভেলের চিকিৎসা চলছে। তিনি ডা. পাভেলের দ্রুত আরোগ্য ও দোয়া কামনা করেন।

মার্কিন শক্তি প্রদর্শনের মিশনে ব্যর্থ রণতরী আব্রাহাম লিংকন : ইরান

ব্রিটেনে ইসলামি প্রজাতন্ত্র গড়ছেন না মুসলিমরা—এটি তাদেরই দেশ

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ