হোম > রাজনীতি > বিএনপি

শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি স্থগিত

স্টাফ রিপোর্টার

শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কমিটি স্থগিত থাকবে বলে জানানো হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক সিরাজুল ইসলাম এবং সদস্যসচিব এ বি এম মামুনুর রশিদ পলাশের নেতৃত্বাধীন শেরপুর জেলা বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য এই সিদ্ধান্ত জানানো হয়েছে বলে উল্লেখ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে স্থগিত কমিটির সদস্যসচিব এ বি এম মামুনুর রশিদ পলাশ বলেন, কমিটি স্থগিতের বিষয়ে আমি অফিসিয়ালি এখনো কিছু জানি না।

জলবায়ু নিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান নেপালের প্রধানমন্ত্রীর

মেয়াদ শেষে ৭৫ শতাংশ সংস্কার বাকি, সিলেট-ছাতক ট্রেন চলাচলে অনিশ্চয়তা

চীনের বাণিজ্য ও কৌশলগত সম্প্রসারণের সেতু আফগান সীমান্তের ওয়াখান করিডর

দেওয়ানগঞ্জে ৫ মেট্রিকটন অবৈধ সার জব্দ

মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হবে

নেপাল-তিব্বতে মৃত ছাড়াল ১০০০, নিখোঁজ ৪৪৬২

চার যুগে বিএনপি, জিয়াউর রহমান থেকে তারেক রহমান

সাগর-রুনি হত্যার সুষ্ঠু তদন্তের স্বার্থে সন্দেহভাজন ব্যক্তির নাম এখনই প্রকাশ করা উচিত নয়

বাগাতিপাড়ায় মেরামত কাজ শেষে রেল যোগাযোগ স্বাভাবিক

স্পেয়ার পার্টসের নামে কনটেইনারে মিলল ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ি